৩০ অগাস্ট ২০২৬, ৪:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নেপাল-চীনে ভয়াবহ বন্যায় নিহত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার

ডেস্ক নিউজ

নেপাল ও চীনে ভয়াবহ বন্যা ও আকস্মিক দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৭০০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নেপালে ৬৭৫ জন এবং চীনে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। দুই দেশে এখনও প্রায় ৩ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের শত শত বিদেশি নাগরিকও রয়েছেন।

নেপালে ধ্বংসস্তূপ ও পানির নিচে থাকা মরদেহ উদ্ধারে হিমশিম খাচ্ছে উদ্ধারকারী দল। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্যোগ মোকাবিলায় নেপালকে মানবিক সহায়তা হিসেবে ৩৬ লাখ ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে দেশটি ৫ লাখ ডলার সহায়তার ঘোষণা দিয়েছিল।

চীনে নিখোঁজের সংখ্যা কমে ৫৪৬ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে অন্তত ২৬১ জন বিদেশি নাগরিক। এদের মধ্যে ১৮ জন যুক্তরাষ্ট্রের নাগরিক।

এর আগে চীনে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। পাশাপাশি নিখোঁজের সংখ্যা ৫৫৪ জন বলে জানানো হয়েছিল।

নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৬৭৫ জনের মৃত্যু হয়েছে। এখনও ২ হাজার ৪০০ জনের বেশি মানুষের সন্ধান পাওয়া যায়নি। বন্যার পানিতে ওই অঞ্চলের সড়ক, সেতু, বসতবাড়ি ও জলবিদ্যুৎ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

দুর্যোগের পর নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে ভোতেকোশি ও ত্রিশূলী এলাকার বাসিন্দা এবং উদ্ধারকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি অবনতি হলে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্যও প্রস্তুত থাকতে বলা হয়েছে।

পর্যটক ও বিদেশি কর্মীসহ ৫৮৯ জন বিদেশি এখনও নিখোঁজ রয়েছেন। নেপালি ও বিদেশি নাগরিক মিলিয়ে মোট ৭৫৩ জন পর্যটকেরও কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তাদের মধ্যে ১৮৩ জন ভারতীয়।

এখন পর্যন্ত ৮৮ জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। তবে এখনও ২৮৭ জন ভারতীয় নিখোঁজ রয়েছেন। শনিবার একটি জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত চার ভারতীয় নাগরিককেও উদ্ধার করা হয়েছে।

See also  নিজের ফাঁদেই আটকে ভারত, বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে মেলানো ভুল: শেখর গুপ্ত

এদিকে নিখোঁজদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ নমুনা বিশ্লেষণে সহায়তার জন্য ভারতের ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল কাঠমান্ডুতে পৌঁছানোর কথা রয়েছে।

উদ্ধার অভিযান ও ক্ষয়ক্ষতির হিসাব এখনও চলছে। ফলে মৃত ও নিখোঁজের সংখ্যা পরবর্তীতে পরিবর্তিত হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থপাচার ও অপরাধ দমনে হংকংয়ের সঙ্গে চুক্তি অনুমোদন মন্ত্রিসভায়

১

গাজীপুরে পুলিশের তিন মামলায় আসামি ৪ হাজার, গ্রেফতার ৩০

২

দেশে সরকার পরিবর্তন হলেও বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের সংস্কৃতি বন্ধ হয়নি -মো. নাহিদ ইসলাম

৩

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ টাকা নির্ধারণ

৪

বেনাপোলে প্রতারণা মামলার তালিকাভুক্ত দুই আসামি কে গ্রেপ্তার

৫

জামালপুরে যুব দিবস উপলক্ষে বাল্যবিবাহ ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

৬

সেবার মানোন্নয়নে অতিরিক্ত দায়িত্বে সোনালী ব্যাংকের কর্মকর্তারা

৭

মালদ্বীপে ফেনীর দুই বিএনপি নেতাকে প্রবাসী বিএনপির সংবর্ধনা

৮

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মনিরুল হক চৌধুরী এমপির মতবিনিময়

৯

ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফেরত

১০

চৌদ্দগ্রামে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

১১

কুমিল্লা জামায়াতের শীর্ষ দুই নেতার সদস্যপদ বাতিল

১২

কুমিল্লায় অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের স্লোগান, গ্রেপ্তার ৪

১৩

  সন্তানের  জিপিএ -5  অর্জনে দেশবাসীর কাছে  দোয়া কামনা করেছেন “এমপি মোশারফ হোসেন

১৪

সিনিয়র হিসেবে আমার আরও দায়িত্ব নেওয়া উচিত ছিল: শান্ত

১৫

বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, তথ্য-অর্থ লেনদেনে সতর্ক করলো কর্তৃপক্ষবিমান বাংলাদেশ এয়ারলাইন্স

১৬

‘আমি একা ভালো ফল করে কী করব, বন্ধুরাও ভালো করুক’

১৭

সোনালী ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনার অংশগ্রহণে সাইবার নিরাপত্তা সুশাসন কর্মশালা

১৮

কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে পাস করেননি কেউ, শতভাগ পাস মাত্র ৪টিতে

১৯

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ব্যবধানে ধানের শীষের জয়

২০