২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পুকুরে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলার ১ নং বড়গাঁও ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জালালী গ্রামে পুকুরে পড়ে বিশ্বজিৎ শর্মা (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহত বিশ্বজিৎ শর্মা ওই গ্রামের জীবন শর্মার ছেলে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির দক্ষিণ পাশে একটি ছোট পুকুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগে শিশু বিশ্বজিৎ তার দাদু কুলেশ্বরকে বলে, “দাদু, আমি মাছ মারব।” এরপর সে বাড়ির আশপাশে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন বিশ্বজিৎকে দেখতে না পেয়ে বাড়ির বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। বাড়ির আশপাশসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা উদ্বিগ্ন হয়ে পড়েন।

একপর্যায়ে বাড়ির দক্ষিণ পাশের ছোট পুকুরটিতে খোঁজাখুঁজি শুরু করা হয়। সেখানে খোঁজ চালানোর পর পানির নিচ থেকে শিশু বিশ্বজিৎকে উদ্ধার করা হয়।

স্থানীয়দের ধারণা, পাটক্ষেতের শিঞ্জা দিয়ে মাছ ধরার জন্য পুকুরপাড়ে যাওয়ার সময় অসাবধানতাবশত পা পিছলে পানিতে পড়ে যায় শিশুটি। পরে স্থানীয়রা তাকে পুকুর থেকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্বজন, প্রতিবেশী ও স্থানীয়রা শিশুটিকে একনজর দেখতে বাড়িতে ভিড় করেন। পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকায় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

স্থানীয় জনপ্রতিনিধি সতিশ মেম্বার, বাবুল, তপনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থল ও নিহত শিশুর পরিবারের সঙ্গে কথা বলেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
See also  দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটুর জন্য হলো না ইতিহাস, জাপানের বিরুদ্ধে ২ রানে জিতে মান বাঁচালো ভারত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বেইজিংয়ের সহায়তা চাইলেন স্পিকার

এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আ ত্মহত্যার ঘটনায় মামলাটি এখন তদন্ত করবে ডিবি

‘গলার কাঁটা’ হলেও নাফ নদীর পোল্ডার প্রকল্প শেষ করতে হবে: পানিসম্পদ মন্ত্রী

বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা মারা গেছেন

রিজভীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ‘দায়িত্বজ্ঞানহীন’ বললো জামায়াত

বারবার প্রতারণার কারণে জনগণের আস্থা অর্জন করতে পারেনি জামায়াত: রিজভী

বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ মিশনে নিহত-আহত ৭০টি পরিবারকে ফ্ল্যাট বরাদ্দ

সরকারি হাসপাতালের সামনে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী

জনগুরুত্বপূর্ণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ

১০

১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী

১১

হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম, এখন চাওয়া উচিত হবে না: ডা. জাহেদ

১২

পুলিশের ২২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন

১৩

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

১৪

জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল 

১৫

জ্বালানি সংকটে ৪৫০ গাড়ি নিয়ে লংমার্চ কেন, প্রশ্ন রিজভীর

১৬

পুলিশের মনোবলে ঘাটতি আছে: জাহেদ উর রহমান

১৭

ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস • গাড়ির জন্য রাস্তা, মানুষের জন্য কতটুকু?

১৮

বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা

১৯

কুমিল্লায় তিন দিনে ১২৭ আওয়ামী লীগ নেতাকর্মী আটক

২০