২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আ ত্মহত্যার ঘটনায় মামলাটি এখন তদন্ত করবে ডিবি

ডেস্ক নিউজ

সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলাটির তদন্তভার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মামলার নথিপত্র শেরেবাংলা নগর থানা থেকে ডিবির কাছে হস্তান্তর করা হয়। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি মনিরুল ইসলাম বলেন, মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলাটি গতকাল সোমবার রাতে শেরেবাংলা নগর থানা থেকে ডিবিতে স্থানান্তরের সিদ্ধান্ত হয়। মঙ্গলবার মামলার নথিপত্র ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, সোমবার গাজী নজরুল ইসলামের চার দিনের এবং তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের এক দিনে রিমান্ড মঞ্জুর হওয়ার পর আদালত থেকে গাজী নজরুল ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সংসদ ভবনের বিপরীত পাশে ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের একটি ফ্ল্যাট থেকে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ফ্ল্যাটটি গাজী নজরুল ইসলামের। সেখানে তিনি তার প্রথম ও দ্বিতীয় স্ত্রীকে নিয়ে থাকতেন। ফ্ল্যাটের একটি কক্ষের দরজা ভেঙে মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার পর ওই রাতেই মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। মামলার আরেক আসামি ওবায়দুর রহমান এখনো পলাতক বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহারে মরিয়মের বাবা অভিযোগ করেন, গত জুনে তার শ্যালক ওবায়দুর রহমানের প্রত্যক্ষ প্ররোচনায় গাজী নজরুল ইসলামের সঙ্গে তার বড় মেয়ে মরিয়মের বিয়ে হয়। বিয়ের পর সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের ২০৩ নম্বর বাসায় গাজী নজরুল ও মাকছুদা ইসলামের সঙ্গে থাকতেন মরিয়ম।

See also  ‎লালমাইয়ে ৩৫ ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে বসছে সিসি ক্যামেরা

এজাহারে আরও বলা হয়, বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে গাজী নজরুল ও মাকছুদা মরিয়মকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে পরিবারের সদস্যদের ফোনে জানিয়েছিলেন তিনি।

মামলার বাদীর ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন বিকেল সাড়ে পাঁচটার দিকে গাজী নজরুল মোবাইল ফোনে তাকে দ্রুত বাসায় যেতে বলেন। সেখানে গিয়ে তিনি মেয়েকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান।

এজাহারে উল্লেখ করা হয়েছে, মরিয়মের মরদেহ উদ্ধারের সময় তার বিছানার ওপর একটি ‘সুইসাইড নোট’ পাওয়া যায়। মামলায় বলা হয়েছে, রোববার বেলা তিনটা থেকে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে মরিয়ম আত্মহত্যা করে থাকতে পারেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনাইমুড়ীতে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় প্রা ণ গেল ১১ শিশুর

গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘে তীব্র চাপের মুখে ইসরায়েল

শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের ‘গুপ্ত’ বাহিনী: রিজভী

বরুড়ায় এ কে এম আবু তাহের হাসপাতালের শুভ উদ্বোধন

ওবায়দুল কাদেরদের রায় নিয়ে ‘ক্যাঙ্গারু কোর্ট’ মন্তব্য: দুই আইনজীবীর শুনানি পেছালো

বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা

নিউইয়র্কে পুরোনো বন্ধু বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটনের সঙ্গে দেখা করেন ড. ইউনূস

জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

১০

পুলিশে অভিযোগ দিলেই তাকে খু নের টার্গেট করতেন কিশোর গ্যাং লিডার শ্রাবণ

১১

হরমুজ প্রণালিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জব্দকৃত জাহাজ বিক্রি করবে ইরান

১২

সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধী দল: জামায়াত আমির

১৩

পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

১৪

বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া

১৫

আমাদের অধঃপতনের অন্যতম কারণ নৈতিক শিক্ষায় কম গুরুত্ব দেওয়া: সমাজকল্যাণ মন্ত্রী

১৬

কালির বাজারে ভূমিদস্যু আলী আজগরের বিরুদ্ধে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন  

১৭

যোগ্য লোক তৈরিতে প্রশিক্ষণের বিকল্প নেই: মু. শাহজাহান

১৮

আলমারির তালা ভেঙে ব্যবসায়ীর সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার লুট

১৯

রাস্তা-ফুটপাত দখল না করতে ডিএসসিসির আহ্বান

২০