২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

একটুর জন্য হলো না ইতিহাস, জাপানের বিরুদ্ধে ২ রানে জিতে মান বাঁচালো ভারত

ডেস্ক নিউজ

খেলার মাঠে অঘটন প্রায় ঘটেই যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বোলিং তোপে রক্ষা পেল মান বাঁচল দলটির। জাপানের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫ ওভারের ম্যাচে মাত্র ৩৩ রানের লক্ষ্যছুঁড়ে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে জিতেছে ভারত। এই জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম দল হিসেবে ২০০টি ম্যাচ জয়ের ইতিহাস গড়ল ভারত।

জাপানের সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে বৃষ্টিস্নাত ও ধীরগতির আউটফিল্ডের কারণে ম্যাচটি নামিয়ে আনা হয় মাত্র ৫ ওভারে। উইকেটে শুরু থেকেই স্পিনাররা অতিরিক্ত টার্ন পাওয়ায় পুরো ১০ ওভারই স্পিনারেরা বল করেন। ফলে ভারতের দেওয়া সামান্য রানও জাপানের সামনে পাহাড়সম মনে হচ্ছিল।

টসের পর ব্যাট করতে নেমে জাপানি বোলারদের চমৎকার বোলিংয়ে বড় বিপর্যয়ে পড়ে ভারত। অধিনায়ক কেনডেল কাদাওয়াকি-ফ্লেমিংয়ের তিন স্পিনার মিলে ভারতকে মাত্র ৩২ রানে আটকে দেন। অভিষেক শর্মা প্রথম বলেই চার্লি হারা হিঞ্জের শিকার হন। ফর্মে থাকা সঞ্জু স্যামসন করেন ৭ বলে ৯ রান। অধিনায়ক শ্রেয়াস আইয়ারের ১২ বলে করা ১৬ রানের সুবাদেই মূলত ৩২ রানের পুঁজি পায় ভারত।

৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জাপান ৩ উইকেট হারিয়ে তুলতে পারে ৩০ রান। ভারতের রবি বিষ্ণোই এক ওভারে ১০ রান দিলে দারুণভাবে ম্যাচে ফেরে জাপান। শেষ দুই ওভারে সমীকরণ নেমে আসে ১৬ রানে, যা একপর্যায়ে ৮ বলে ৮ রানে এসে ঠেকে। তবে ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্যাটেলের দারুণ বোলিংয়ে শেষ রক্ষা হয়নি জাপানের।

আইসিসি টি–টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ৪১তম স্থানে থাকা জাপান প্রথমবার ভারতের (র‍্যাঙ্কিং দ্বিতীয়) বিপক্ষে খেলতে নেমে দুর্দান্ত লড়াই উপহার দিয়ে বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছে।

ভারত ও জাপানের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ ম্যাচটির আয়োজন করা হয়েছিল। এর মূল লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে খেলাধুলার মাধ্যমে মানুষে মানুষে যোগাযোগ আরও দৃঢ় করা এবং জাপানের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া।

Facebook Comments Box
See also  আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটুর জন্য হলো না ইতিহাস, জাপানের বিরুদ্ধে ২ রানে জিতে মান বাঁচালো ভারত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বেইজিংয়ের সহায়তা চাইলেন স্পিকার

এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আ ত্মহত্যার ঘটনায় মামলাটি এখন তদন্ত করবে ডিবি

‘গলার কাঁটা’ হলেও নাফ নদীর পোল্ডার প্রকল্প শেষ করতে হবে: পানিসম্পদ মন্ত্রী

বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা মারা গেছেন

রিজভীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ‘দায়িত্বজ্ঞানহীন’ বললো জামায়াত

বারবার প্রতারণার কারণে জনগণের আস্থা অর্জন করতে পারেনি জামায়াত: রিজভী

বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ মিশনে নিহত-আহত ৭০টি পরিবারকে ফ্ল্যাট বরাদ্দ

সরকারি হাসপাতালের সামনে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী

জনগুরুত্বপূর্ণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ

১০

১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী

১১

হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম, এখন চাওয়া উচিত হবে না: ডা. জাহেদ

১২

পুলিশের ২২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন

১৩

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

১৪

জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল 

১৫

জ্বালানি সংকটে ৪৫০ গাড়ি নিয়ে লংমার্চ কেন, প্রশ্ন রিজভীর

১৬

পুলিশের মনোবলে ঘাটতি আছে: জাহেদ উর রহমান

১৭

ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস • গাড়ির জন্য রাস্তা, মানুষের জন্য কতটুকু?

১৮

বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা

১৯

কুমিল্লায় তিন দিনে ১২৭ আওয়ামী লীগ নেতাকর্মী আটক

২০