২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চৌদ্দগ্রামে মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স: চৌমুহনী বাজারে সুধী সমাবেশ অনুষ্ঠিত

​চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের চৌমুহনী বাজারে মাদক ও জুয়ার সামাজিক ব্যাধি দূর করার লক্ষ্যে এক প্রতিবাদী ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) চৌমুহনী বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে মুজিবুল হক উচ্চ বিদ্যালয় হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহাদাৎ হোসেন।

তিনি তাঁর বক্তব্যে বলেন, “মাদক ও জুয়া সমাজ ও পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। একটি সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে তরুণ সমাজকে এসব থেকে দূরে রাখতে হবে। প্রশাসন অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং এই সামাজিক ব্যাধি নির্মূলে স্থানীয়দের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত জরুরি।”​

চৌমুহনী বাজার কমিটির সভাপতি ডাক্টর আহসান উল্লাহর সভাপতিত্বে এবং বাজার কমিটির সাধারণ সম্পাদক কবির হোসেনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

​চৌদ্দগ্রাম উপজেলা শিক্ষা অফিসার জাকির হোসেন ,চৌদ্দগ্রাম থানার এসআই মোরশেদ আলম, শ্রীপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহ আলম, ​শ্রীপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শাহজাদ হোসেন ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন মিঠু, শ্রীপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি রবিউল হোসেন, স্থানীয় জামায়াত নেতা মাওলানা মোরশেদ আলম, সামছুল আলম ও জাকির হোসেন ​এছাড়া সমাবেশে বক্তব্য দেন মজিবুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরোজা আকতার, সাবেক ইউপি সদস্য ফরিদ উদ্দিন, মজিবুর রহমান মনজু, বিএনপি নেতা মারুফ এবং স্থানীয় জামায়াত নেতা জাহাঙ্গীর হোসেনসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

​সমাবেশে উপস্থিত বক্তারা স্পষ্ট বার্তা দেন যে, চৌমুহনী বাজার ও আশপাশের এলাকায় কোনো ধরনের মাদক কেনাবেচা বা জুয়ার আসর বরদাশত করা হবে না। বাজারটিকে সম্পূর্ণ মাদকমুক্ত ও নিরাপদ রাখতে ব্যবসায়ী, প্রশাসন ও সুশীল সমাজ একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
​অনুষ্ঠানে স্থানীয় সুধীজন, ব্যবসায়ী ও সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত থেকে মাদক ও জুয়াবিরোধী আন্দোলনের প্রতি তাঁদের পূর্ণ সমর্থন প্রকাশ করেন।

Facebook Comments Box
See also  ভূল্লী উপজেলার ৩ নং আউলিয়া পুর ইউনিয়নের পোস্ট অফিস নামক স্থানে ত্রিমুখী সংঘর্ষ নিহত ২ গুরুতর আহত ৫ /

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও উপজেলায় কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

১

বিরামপুরে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ

২

বাঁশ কাটাকে কেন্দ্র করে চাচা-ভাতিজার হামলায় নিহত শফিকুল

৩

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম

৪

গুপ্ত দলটি সবসময় জনগণের স্বার্থবিরোধী কাজ করছে: প্রধানমন্ত্রী

৫

রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির

৬

বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী

৭

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

৮

পদত্যাগপত্রে যা লিখেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৯

“সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বা অঙ্গহানি কোনো অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়”-মনিরুল হক চৌধুরী এমপি

১০

আগারগাঁওয়ে খেলতে গিয়ে প্রাইভেটকারের ধাক্কায় শিশুর মৃ ত্যু

১১

রাউজানে গো লাগুলিতে ১২ পুলিশ আহত, অস্ত্রসহ স ন্ত্রাসী গ্রেফতার

১২

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব

১৪

দক্ষ জনশক্তি অভিবাসন ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চান রাষ্ট্রপতি

১৫

স্বামী বাসায় ফিরে দরজা ভেঙে পেলেন স্ত্রীর ম রদেহ

১৬

এমপি মিষ্টির পদত্যাগের পর জামায়াত আমিরের ফেসবুক স্ট্যাটাস

১৭

সুপারিশের পরও বাদ পড়া ৪৬ জনের গেজেট আগামী সোমবার

১৮

বিএনপির পায়ের নিচে আর মাটি নাই: ডাকসু ভিপি

১৯

‘বিএনপি কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না, এটি আবারও প্রমাণিত’

২০