২৮ এপ্রিল ২০২৬, ৬:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের আগুনে হারানো ঘর—প্রধানমন্ত্রীর উদ্যোগে ফিরছে নতুন ঠিকানা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: 
গত ৪ এপ্রিল রাতে চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের সোনাপুর গ্রামে একদল দুর্বৃত্ত অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এতে কৃষক মিলন সহ অন্তত পাঁচটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং তারা সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হন।
এ ঘটনার পর ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে ও অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন এবং স্থানীয়দের সহায়তায় দিন কাটাচ্ছেন।
তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে চৌদ্দগ্রাম উপজেলার মাসকরা গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য নতুন বাড়ি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
“আমরা বিএনপি পরিবার”-এর সিনিয়র সদস্য মাসুদ রানা লিটনের নেতৃত্বে এবং সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের উপস্থিতিতে একটি প্রতিনিধি দল এ কার্যক্রম সম্পন্ন করে।
এ সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতা প্রকাশ করেন এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ কামরুল হুদা। আরও উপস্থিত ছিলেন “আমরা বিএনপি পরিবার”-এর সদস্য মোস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক কর্মীরা।
উপস্থিত নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারা বলেন, নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি নৈতিক দায়িত্ব। “আমরা বিএনপি পরিবার” সেই দায়িত্ববোধ থেকেই সবসময় অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
Facebook Comments Box
See also  যৌতুক মামলায় পাথরঘাটার প্রধান শিক্ষক কারাগারে, দুর্নীতির অভিযোগে তোলপাড়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খানসামায় শিক্ষার্থীদের গণিত ক্লাস নিলেন ইউএনও

সিরাজগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য আটক, মোটরসাইকেল উদ্ধার

শাহ আলম চেয়ারম্যানের দাফন সম্পন্ন, শেষ বিদায়ে মানুষের ঢল

সহকারী অধ্যাপক মতিন সৈকত-কে নিয়ে তাঁর শিক্ষার্থীদের স্মৃতি রোমন্থন

ভবের বাজার

ব্রাহ্মণপাড়া সীমান্তে ১ নারী ও ৩ শিশুসহ ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করলো বিজিবি

কুমিল্লা চৌদ্দগ্রামে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

বিরামপুর সীমান্তে ৯ নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

মোবাইল ফোনে ডেকে মারধর যুবকের মৃত্যু

দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

১০

জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষককে বদলি

১১

কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

১২

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

১৩

ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ: ইজিবাইকচালক নবীরুল হত্যা মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ

১৪

খানসামায় অটোরিকশা-নসিমন সংঘর্ষ: চালক নিহত, আহত ৩

১৫

দুধ দিয়ে গোসল করে আ.লীগ ছাড়ার ঘোষণা দেওয়া চেয়ারম্যানব, ইউপি সচিবকে পিটিয়ে আহত; ৩৮ জনের বিরুদ্ধে মামলা

১৬

দেবিদ্বারের ইউপি চেয়ারম্যান-সচিবের বিরুদ্ধে ৯ লাখ টাকায় জন্মসনদ জালিয়াতির বিস্ফোরক অভিযোগ

১৭

সংবাদের পরই উদ্যোগ: ইউএনওর নির্দেশনায় শুরু হলো ভেসে যাওয়া বাঁশের সাঁকোর পুনর্নির্মাণ কাজ

১৮

নোয়াগ্রাম ছোট নদীর জলে

১৯

লিবিয়ার টর্চার সেলে বন্দি কুমিল্লার ৬ যুবক, মুক্তিপণে দাবি দেড় কোটি টাকা

২০