নিজস্ব সংবাদদাতা
সোমবার কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোঃ মোস্তাক মিয়া লাকসাম, মনোহরগঞ্জ, লালমাই ও নাঙ্গলকোট উপজেলায় জেলা পরিষদের বিভিন্ন সম্পত্তি পরিদর্শনে যান। পরিদর্শনের সময় তিনি অবৈধ স্হাপনা অপসারন ও সম্পত্তির রক্ষণাবেক্ষণের উপর গুরুত্বারোপ করেন।
এসময় কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম জাকারিয়া, নির্বাহী কর্মকর্তা রাবেয়া আসফার সায়মা, সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তাগণসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
তাৎক্ষণিক খবর পেয়ে বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ ওনাকে শুভেচ্ছা জানাতে জড়ো হন।
মন্তব্য করুন