৩ জুন ২০২৬, ৩:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিরামপুরে পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক, ট্যাপেন্টাডল ও ইয়াবা উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে পৃথক অভিযান চালিয়ে ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

বুধবার (৩ জুন) ভোর ৬টার দিকে বিরামপুর পৌর এলাকার পাবনা হোটেলের সামনে অভিযান চালিয়ে বিসকিনি এলাকার মাহাবুরের ছেলে মোকলেছুর রহমান ওরফে মোকলেস (২৮)-কে ইয়াবা ট্যাবলেটসহ আটক করে পুলিশ।

এছাড়াও মঙ্গলবার (২ জুন) রাত ৯টার দিকে উপজেলার হরেকৃষ্ণপুর বাঁধমুখা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে শিমুলতলী গ্রামের হাসান আলীর ছেলে আব্দুল লতিফ (৩০) এবং একই গ্রামের মৃত আবু তাহেরের ছেলে শুভ ইসলাম (২৯)-কে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।

পরে একই দিন রাত ১১টার দিকে উপজেলার দেবীপুর বনখঞ্জা গ্রামের মৃত ধীরেন চন্দ্র রায়ের ছেলে শ্যামল রায় (৪৫)-কে নিজ বাড়ি থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করে পুলিশ।

আটক চারজনের বিরুদ্ধেই বিরামপুর থানায় পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের দিনাজপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন,মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box
See also  নির্বাচনে অনিয়মের অভিযোগে ভোট পুনঃগণনার দাবি, সহিংসতার প্রতিবাদে প্রিন্সিপাল ইকবাল হোসাইনের সংবাদ সম্মেলন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাইকছগাছা বিশ্ব বাঘ দিবস পালিত

চৌদ্দগ্রাম পৌরসভার লক্ষীপুর গ্রামে প্রবাসীর ঘরের ৯ ভরি স্বর্ণসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট

সৌদি আরবে সংবর্ধনা পেলো জামায়াত নেতা বেলাল হোসাইন ও মনির হোসাইন

বরুড়ার আড্ডায় মাদ্রাসা ছাত্র বলাৎকার: শিক্ষক আতিকুর রহমান আটক

আজ বিশ্ব বাঘ দিবস, পাইকগাছায় পালিত

বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

খানসামায় শিক্ষার্থীদের গণিত ক্লাস নিলেন ইউএনও

সিরাজগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য আটক, মোটরসাইকেল উদ্ধার

শাহ আলম চেয়ারম্যানের দাফন সম্পন্ন, শেষ বিদায়ে মানুষের ঢল

সহকারী অধ্যাপক মতিন সৈকত-কে নিয়ে তাঁর শিক্ষার্থীদের স্মৃতি রোমন্থন

১০

ভবের বাজার

১১

ব্রাহ্মণপাড়া সীমান্তে ১ নারী ও ৩ শিশুসহ ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করলো বিজিবি

১২

কুমিল্লা চৌদ্দগ্রামে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

১৩

বিরামপুর সীমান্তে ৯ নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

১৪

মোবাইল ফোনে ডেকে মারধর যুবকের মৃত্যু

১৫

দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

১৬

জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষককে বদলি

১৭

কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

১৮

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

১৯

ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ: ইজিবাইকচালক নবীরুল হত্যা মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ

২০