৬ জুন ২০২৬, ৩:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিরামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মউলুদার, স্বামী-সন্তানের কান্নায় ভারী হাসপাতাল চত্বর

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর 

দিনাজপুরের বিরামপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মুহূর্তেই একটি পরিবারের ঈদের আনন্দ ও ভবিষ্যতের সব পরিকল্পনা ছিন্নভিন্ন করে দিয়েছে। বগুড়ায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পার্বতীপুর উপজেলার পূর্ব রসূলপুর গ্রামের বাসিন্দা মোছাঃ মউলুদা(৪৫)।

শনিবার (৬ জুন) মউলুদা তার পরিবারের আরও কয়েকজন সদস্যকে নিয়ে সিএনজিযোগে বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। সঙ্গে ছিল বিভিন্ন আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর উপজেলার মির্জাপুর এলাকায় তাদের যাত্রা থেমে যায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায়।

স্থানীয়রা জানান, একটি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সিএনজির যাত্রীরা গুরুতর আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মউলুদাকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতালে নিহতের মরদেহ দেখতে এসে স্বামী মাহাবুব আলম কান্নায় ভেঙে পড়েন। মায়ের নিথর দেহের পাশে দাঁড়িয়ে সন্তানদের আহাজারিতে হাসপাতাল চত্বরে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত অনেকেই সেই দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন। এক মুহূর্তে পরিবারের একজন প্রিয় মানুষকে হারানোর বেদনা যেন চারপাশের সবাইকে স্পর্শ করে যায়।

স্বজনরা জানান, পরিবারের সদস্যদের নিয়ে আনন্দের সঙ্গে বোনের বাড়িতে যাওয়ার পরিকল্পনা ছিল মউলুদার। কিন্তু সেই আনন্দযাত্রা শেষ পর্যন্ত রূপ নেয় শোকের যাত্রায়। যে গাড়িতে করে হাসিমুখে রওনা হয়েছিলেন, সেই যাত্রাই তার জীবনের শেষ যাত্রা হয়ে দাঁড়ায়।

দুর্ঘটনার খবর পেয়ে বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
See also  বীরগঞ্জে ৫০ পিস ট্যাপেন্টাডলসহ দুই যুবক আটক

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাব ফয়জুন্নেছাকে স্মরণ নিয়ে ইতিহাসের তথ্য যাচাইয়ের আহ্বান

কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, ছিনতাইকারী ১৪

চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্ঠিত

শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক

বুড়িচংয়ে ‘মানবতা’ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

নিখোঁজ অটোচালকের গলিত মরদেহ উদ্ধার 

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

১০

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

১১

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

১২

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

১৩

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

১৪

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

১৫

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

১৬

ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয়

১৭

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ

১৮

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

১৯

শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ফাঁসি চাইলেন ছাত্রদল নেতা টিপুর স্ত্রী

২০