১৭ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লায় তৈরি হচ্ছিল নকল সিগারেট ! অভিযানে মেশিনসহ গ্রেফতার ৯

স্টাফ রিপোর্টার, কুমিল্লা

কুমিল্লার চৌদ্দগ্রামে বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট তৈরির একটি অবৈধ কারখানায় অভিযান চালিয়ে সিগারেট তৈরির মেশিনসহ ৯জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ভারতীয় ‘মেসি’ ব্র্যান্ডের ছয় কার্টন নকল সিগারেট ও একটি সিগারেট তৈরির মেশিন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বাতিসা ইউনিয়নের গোবিন্দ মানিক্য দিঘীসংলগ্ন এলাকায় একটি অবৈধ ডিপুতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের আশারকোটা গ্রামে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানে একটি সিগারেট তৈরির মেশিন জব্দ করা হয়। ওই সময় কাউকে গ্রেফতার করা সম্ভব না হওয়ায় মেশিনটি পেরিয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আলমগীর হোসেনের জিম্মায় রাখা হয়।

পরদিন ৫ আগস্ট মেশিনটি চুরি হয়ে যায়। এ ঘটনায় ইউপি সদস্য আলমগীর হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে নাঙ্গলকোট থানায় মামলা করেন। মামলাটির তদন্তের দায়িত্ব পান থানার উপপরিদর্শক গণেষ চন্দ্র দাস।

পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের গোবিন্দ মানিক্য দিঘীসংলগ্ন এলাকায় একটি অবৈধ ডিপুর সন্ধান পায় পুলিশ। সেখানে চুরি যাওয়া ওই মেশিন ব্যবহার করে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট তৈরির সময় নয়জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

অভিযানকালে সিগারেট তৈরির মেশিনটি এবং ভারতীয় ‘মেসি’ ব্র্যান্ডসহ বিভিন্ন ব্র্যান্ডের ছয় কার্টন নকল সিগারেট জব্দ করা হয়।

পেরিয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আলমগীর হোসেন বলেন, “প্রশাসনের অভিযানে পাওয়া সিগারেট তৈরির মেশিনটি আমার জিম্মায় রাখা হয়েছিল। ৫ আগস্ট চোরের দল মেশিনটি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ৬ আগস্ট নাঙ্গলকোট থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করি। গত মঙ্গলবার পুলিশ চৌদ্দগ্রাম থেকে মেশিনটি উদ্ধার করেছে বলে জানতে পেরেছি।”

See also  কুমিল্লার চান্দিনায় চাচীকে হত্যার দায়ে স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

নাঙ্গলকোট থানার উপপরিদর্শক গণেষ চন্দ্র দাস বলেন, “নাঙ্গলকোট থানায় দায়ের হওয়া সিগারেট তৈরির মেশিন চুরির মামলার তদন্ত করতে গিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় চৌদ্দগ্রামের বাতিসা এলাকায় একটি ডিপুর সন্ধান পাওয়া যায়। সেখানে চুরি যাওয়া মেশিন দিয়ে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট তৈরির সময় নয়জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মেশিন ও ছয় কার্টন বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট জব্দ করা হয়।”

তদন্তের স্বার্থে গ্রেফতার ব্যক্তিদের নাম-পরিচয় জানানো হয়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের লংমার্চে ঢুকে নাশকতার পাঁয়তারা করছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন

চট্টগ্রাম নিউমার্কেটে কাপড়ের গুদামে অগ্নিকাণ্ড

কেরানীগঞ্জে তৈরি হচ্ছিল ব্র্যান্ডের নামে নকল তার, ২ লাখ টাকা জরিমানা

মানুষ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই আনবে সরকার: আইনমন্ত্রী

নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি

টিসিবি থেকে ৫৯ লাখ সুবিধাভোগীকে বাদ দেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন আবুল খায়ের

কুমিল্লায় তৈরি হচ্ছিল নকল সিগারেট ! অভিযানে মেশিনসহ গ্রেফতার ৯

শিক্ষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের স্মরণে আজ মহান শিক্ষা দিবস

১০

কলেজে যাওয়ার পথে নিখোঁজ ছাত্রী, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

১১

পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

১২

কুমিল্লায় বোন-ভাতিজাকে কু’পিয়ে হ’ত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

১৩

‘সুশাসন ও আইনশৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার’-গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

১৪

লোডশেডিংয়ে শীর্ষে ময়মনসিংহ

১৫

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে অভিযান, ৪ জনকে জরিমানা

১৬

কুমিল্লা তথ্য অফিসের আয়োজনে তিতাসে নারী সমাবেশ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

১৭

ডেঙ্গুতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজছাত্রীর মৃত্যু, গর্ভের শিশুও বাঁচেনি

১৮

সমাজ অন্ধ, আইন বধির,বিচার না পেয়ে নিজের কবর নিজেই খুরলেন প্রবাসি

১৯

হারিয়ে যাওয়া চার শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

২০