১ অক্টোবর ২০২৬, ৭:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লায় এমপির সুপারিশেও সেবা না দেওয়ার অভিযোগে বিদ্যুৎ কর্মকর্তা বরখাস্ত

 

সাব্বির হোসাইন
স্টাফ রিপোর্টার, কুমিল্লা

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর সুপারিশসংবলিত আবেদন নিয়ে আসা এক গ্রাহককে যথাযথ সেবা না দেওয়ার অভিযোগে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ওয়্যারিং পরিদর্শক মো. মানিক খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দায়িত্বে অবহেলা ও গ্রাহক হয়রানির অভিযোগে তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

গত ৩০ সেপ্টেম্বর সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী দীলিপ চন্দ্র চৌধুরীর সই করা অফিস আদেশে জানানো হয়, ১ অক্টোবর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। বরখাস্তের পর মানিক খানকে মানবসম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, গত ২০ সেপ্টেম্বর আবুল হোসেন নামে এক ব্যক্তি সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর সুপারিশসংবলিত আবেদন নিয়ে ওয়্যারিং পরিদর্শক মানিক খানের কাছে যান। আবুল হোসেনের বাবার নাম মো. আলী আকবর। তাঁর বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দুর্গাপুর এলাকায়।

অভিযোগ অনুযায়ী, সংসদ সদস্যের সুপারিশ থাকা সত্ত্বেও মানিক খান আবেদনটি গুরুত্বসহকারে দেখেননি। আবেদন গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা না নিয়ে ‘প্রকল্প নেই’ বলে আবেদনকারীকে বিদায় করে দেন। বিষয়টি সংসদ সদস্যের নজরে এলে তিনি অসন্তোষ প্রকাশ করেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

কর্তৃপক্ষের মতে, গ্রাহককে যথাযথ সেবা না দেওয়ায় তিনি হয়রানির শিকার হয়েছেন এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ ধরনের আচরণ চাকরিবিধি অনুযায়ী অসদাচরণ ও শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় চাকরিবিধির ৪৩(১) ধারা অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।

তবে অভিযোগ অস্বীকার করে মানিক খান বলেন, আবুল হোসেনের মিটারের জন্য এর আগেও আবেদন করা হয়েছিল। বিদ্যুতের খুঁটি স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও প্রতিবেশীর বাধায় সংযোগ দেওয়া সম্ভব হয়নি। পরে সংসদ সদস্যের সুপারিশ নিয়ে আবুল হোসেন এলে তিনি অপেক্ষা করতে বলেন। প্রকল্প শেষ হয়ে যাওয়ায় নতুন সংযোগের জন্য প্রয়োজনীয় খুঁটি ছিল না বলেও দাবি করেন তিনি।

See also  দাউদকান্দিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী দীলিপ চন্দ্র চৌধুরী বলেন, গ্রাহককে সেবা দেওয়াই তাঁদের প্রধান দায়িত্ব। মানিক খান দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় গ্রাহক ভোগান্তির শিকার হয়েছেন। এ কারণে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় মার্কশিট-প্রশংসাপত্র দিতে ‘প্রধান শিক্ষকের নির্দেশে’ ৫০০ টাকা নিচ্ছেন অফিস সহকারী

১

কুমিল্লায় এমপির সুপারিশেও সেবা না দেওয়ার অভিযোগে বিদ্যুৎ কর্মকর্তা বরখাস্ত

২

ঠাকুরগাঁও উপজেলায় কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

৩

বিরামপুরে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ

৪

বাঁশ কাটাকে কেন্দ্র করে চাচা-ভাতিজার হামলায় নিহত শফিকুল

৫

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম

৬

গুপ্ত দলটি সবসময় জনগণের স্বার্থবিরোধী কাজ করছে: প্রধানমন্ত্রী

৭

রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির

৮

বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী

৯

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

১০

পদত্যাগপত্রে যা লিখেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

১১

“সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বা অঙ্গহানি কোনো অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়”-মনিরুল হক চৌধুরী এমপি

১২

আগারগাঁওয়ে খেলতে গিয়ে প্রাইভেটকারের ধাক্কায় শিশুর মৃ ত্যু

১৩

রাউজানে গো লাগুলিতে ১২ পুলিশ আহত, অস্ত্রসহ স ন্ত্রাসী গ্রেফতার

১৪

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৫

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব

১৬

দক্ষ জনশক্তি অভিবাসন ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চান রাষ্ট্রপতি

১৭

স্বামী বাসায় ফিরে দরজা ভেঙে পেলেন স্ত্রীর ম রদেহ

১৮

এমপি মিষ্টির পদত্যাগের পর জামায়াত আমিরের ফেসবুক স্ট্যাটাস

১৯

সুপারিশের পরও বাদ পড়া ৪৬ জনের গেজেট আগামী সোমবার

২০