১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামি বইমেলায় বাড়ছে বইপ্রেমিদের আনাগোনা

ডেস্ক নিউজ

ময়মনসিংহ থেকে ঢাকায় ইসলামি বই কিনতে এসেছেন আবু হানিফা। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে চলছে মাসব্যাপী ইসলামি বইমেলা। আবু হানিফা বলেন, নানা ধরনের বই সংগ্রহের পরিকল্পনা করেই তিনি এই মেলায় এসেছেন। এখানে দেশি-বিদেশি বিভিন্ন প্রকাশনার নানা ধরনের ইসলামি বই একসঙ্গে পাওয়া যায়। তবে আগে থেকেই প্রচারণা চললে ভালো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শরিফুল ইসলাম বলেন, তিনি মেলায় এসে বেশ কিছু স্টল ঘুরে দেখেছেন। প্রথম দিকে কয়েকটি স্টল পুরোপুরি প্রস্তুত না হলেও এখন অধিকাংশ স্টলেই বিভিন্ন ধরনের বই পাওয়া যাচ্ছে। তবে মেলার প্রচার আরও বাড়ানো হলে শিক্ষার্থীসহ নতুন পাঠকের উপস্থিতি বাড়বে, বলছেন শরিফুল।

ঢাকার মোহাম্মদপুর থেকে মেলায় আসা রফিকুল ইসলাম বলেন, প্রতিবছরই এ মেলায় আসেন তিনি। এবারও বেশ কিছু বই কিনেছেন। মেলার প্রথম দিকে এসে কয়েকটি স্টলে পুরোপুরি বই সাজানো অবস্থায় পাননি। তবে পরে স্টলগুলোতে বইয়ের সংগ্রহ বাড়তে দেখা গেছে বলে জানান তিনি।

রফিকুল বলেন, মেলা শুরুর আগেই সব স্টল প্রস্তুত থাকলে প্রথম দিন থেকেই পাঠকরা আরও ভালোভাবে ঘুরে দেখতে পারতেন। তবে যেহেতু মাসব্যাপী চলবে, এখনও সময় আছে, অনেকে এসে বই কিনতে পারবেন।

মাদরাসায় পড়া অনেক শিক্ষার্থীই বলছেন, বায়তুল মোকাররমের এই মেলার বিশেষত্ব হলো ইসলামি বইয়ের এমন বৈচিত্র্য সাধারণ বইমেলায় একসঙ্গে পাওয়া কঠিন। কোরআন, হাদিস, সিরাতসহ ইসলামি জ্ঞানের বিভিন্ন শাখার বই একই জায়গায় খুঁজে পাওয়া যায়। তবে আরও বেশি প্রচার-প্রচারণা করা দরকার।

মেলা বাস্তবায়ন কমিটির তথ্যমতে, এবারের মেলায় দেশি-বিদেশি মিলে ২০৬টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে, রয়েছে ১৪৪টি স্টল। বাংলাদেশের পাশাপাশি মিসর, লেবানন, পাকিস্তান ও ভারত থেকে সাতটি আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠানও অংশ নিয়েছে এবারের ইসলামি বইমেলায়। কোরআনের অনুবাদ, তাফসির, হাদিস, সিরাত, ইসলামি দর্শন, ইতিহাস, গবেষণা ও ধর্মীয় সাহিত্যসহ বিভিন্ন বিষয়ের বই পাওয়া যাচ্ছে মেলায়। পাশাপাশি রয়েছে শিশু-কিশোরদের জন্য নৈতিক ও ইসলামি শিক্ষামূলক বই।

Facebook Comments Box
See also  সাবেক আইজিপি এনামুল হক মারা গেছেন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙ্গাবালীতে সবজি গাছ কাটার জেরে সংঘর্ষ, আহত ১

সিরাজগঞ্জে ১১ দলীয় জোটের লং মার্চের পথসভায় জামায়াত আমির 

ভূল্লীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের দায়ে একজনের ১৫ দিন, দুজনের ২ দিনের কারাদণ্ড

ভূল্লীতে মাদক ব্যবসায় বাধা দেওয়ায়, এলাকাবাসীর ওপর হামলার অভিযোগ

৭ দফা দাবী আদায়ের লক্ষে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ

ভালো ফসলের আশায় কারাম গাছের বন্দনা, ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৃহৎ ধর্মীয় উৎসব

বর্তমান বিশ্ব ফুটবলে এমবাপ্পে এবং আমিই সেরা: ইয়ামাল

প্রতিদিন ১ কোটি ব্যারেলের বেশি তেল যাচ্ছে হরমুজ প্রণালি দিয়ে: হোয়াইট হাউস

সহকর্মীকে হ ত্যার পর পরিবারকে তার ফোন দিয়ে ‘ভালো আছি’ বার্তা দিয়েছিল খু নি দম্পতি

অপচয় রোধ করে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী

১০

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃ ত্যু

১১

তেজগাঁও মসজিদে গ্রেপ্তার ১২ জনের ৩ দিন রিমান্ড

১২

২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী

১৩

মশক নিধনে ঢাকা দক্ষিণের ৭৫ ওয়ার্ডে একযোগে অভিযান পরিচালনা

১৪

রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, সন্দেহজনক যানবাহনে নিবিড় তল্লাশি

১৫

নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার; মেলেনি মায়ের আইফোন

১৬

ইসলামি বইমেলায় বাড়ছে বইপ্রেমিদের আনাগোনা

১৭

ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ছেন পাভেল?

১৮

বেঁচে থাকলে ৫৫-তে পা রাখতেন ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহ

১৯

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের ভর্ৎসনা করলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা

২০