১৭ এপ্রিল ২০২৬, ৯:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নারী উদ্যোক্তা প্রমির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

সবুজ খোন্দকার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

নারী উদ্যোক্তা সুমাইয়া জাহান প্রমির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে কুমিল্লার চৌদ্দগ্রামের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।

বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ৭ লাখ টাকা যৌতুকের দাবিতে স্বামী আনাস ও তাঁর পরিবারের সদস্যরা গত ৯ এপ্রিল রাতে চট্টগ্রামের বায়োজিদ থানাধীন মুরাদপুর শহীদনগরের ভাড়া বাসায় প্রমিকে হত্যা করে।

তরুন এ নারী উদ্যোক্তাকে হত্যার ঘটনায় সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়। কিন্তু এক সপ্তাহ পেরিয়ে গেলেও মামলার কোন আসামীকে গ্রেফতার করেননি পুলিশ। অবিলম্বে ঘাতক স্বামী আনাস, তার বোন ও মা, বন্ধু রিজভীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।

মানববন্ধনে অংশ নেয়া প্রমির বোন সাজেদা আক্তার অভিযোগ করে বলেন, মামলার তদন্ত কর্মকর্তা বায়োজিদ থানার এসআই রাজিব কোনভাবেই আমাদেরকে সহযোগিতা করছে না। বরং আসামীদের পালিয়ে যেতে ও দেশ ত্যাগে সহযোগিতা করছেন।

চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের সভাপতি মোহাম্মদ হোসেন নয়নের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম বাজার কমিটির সাবেক সেক্রেটারী খোরশেদ আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সেক্রেটারী বেলাল হোসাইন, এনসিপির চৌদ্দগ্রাম উপজেলা যুগ্ম আহবায়ক মামুন মজুমদার, পাঁচরা জনকল্যান সংস্থার সভাপতি নুর মোহাম্মদ সুমন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের আরাফাত হোসেন, সাবেক ছাত্রনেতা মোঃ হোসাইন, প্রমির বোন সাজেদা আক্তার, চাচা জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন পূর্ব শহীদনগরের একটি ভাড়া বাসা থেকে উদ্যোক্তা প্রমির মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্ত শেষে ১১ এপ্রিল শনিবার সকালে তাঁর গ্রামের বাড়ি চৌদ্দগ্রামের ঝাটিয়ারখিল এলাকায় দাফন সম্পন্ন হয়। এ ঘটনায় নিহতের বড় বোন সাজেদা আক্তার বাদী হয়ে প্রমির স্বামী আবু ছৈয়দ মোহাম্মদ আনাস, তার বন্ধু আব্দুল্লাহ আল রিজভী, মা মারজান বেগম ও বোন নাসরিন আক্তারকে আসামি করে চট্টগ্রামের বায়েজিদ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

Facebook Comments Box
See also  লাকসামে অবৈধ বেড়িবাঁধ ভেঙে জলাবদ্ধতা নিরসন করলেন এমপি মো.আবুল কালাম

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৌদ্দগ্রামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

নীলফামারীতে বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 

পানি সম্পর্কিত কুরআনের আয়াত

রাফিয়াত নাসির কথা, এক উজ্জ্বল নক্ষত্র!

মাননীয় প্রধানমন্ত্রী  তারেক রহমানের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী  জাকারিয়া তাহের সুমন এর সৌজন্য সাক্ষাৎ

 শার্শা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন

সিরাজগঞ্জ রোডে হয় গরু ডাকাতি, মাংস যায় রাজধানীর সুপার শপে

মেয়েদের পড়াশোনা ডিগ্রি বা স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: চাঁদপুরে প্রধানমন্ত্রী

কুমিল্লায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগতম ও শুভেচ্ছা জানালেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল

১০

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা বিনিময় করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু

১১

চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদাকে ‘পরম স্নেহে’ কাছে ঢাকলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১২

কুমিল্লাকে বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করা হবে- প্রধানমন্ত্রী

১৩

জামালপুর সদরে প্রায় ‌দেড় শতাধিক ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপি গ্রুপের মতবিনিময় সভা 

১৪

একবছরে ৫০ লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে : লাকসামে প্রধানমন্ত্রী

১৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. এম এম শরীফুল করিম

১৬

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে লাকসামে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৭

চৌদ্দগ্রামে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে নির্যাতনের অভিযোগ

১৮

বেড়িবাঁধ সংস্কারের আড়ালে রাঙ্গাবালীতে প্রায় ৫০০ গাছ উপড়ে ফেলার অভিযোগ

১৯

বেনাপোলে ধান্যখোলা এলাকায় বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে ২১৭ বোতল ভারতীয় ফেনসিডিল সহ আটক-২

২০