১৪ এপ্রিল ২০২৬, ৩:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জীবিকার পথে বেরিয়ে আর ফেরা হলো না — সাতটি পরিবারের স্বপ্ন ভেঙে শোকে স্তব্ধ পুরো গ্রাম

মোঃইব্রাহীম মিঞা,বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত সাতজনের ঘটনায় দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলার একাধিক গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। জীবিকার তাগিদে ঘর ছেড়ে বের হওয়া মানুষগুলো আর ফিরে না আসায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো জনপদ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোররাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকের ওপর থাকা ১৩ জনের মধ্যে ঘটনাস্থলেই সাতজন নিহত হন এবং আহত হন আরও ছয়জন।
নিহতরা হলেন—দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার খালিবপুর এলাকার মো. আজাদের ছেলে আফজাল হোসেন (৩৫), একই এলাকার আলমের ছেলে সোহরাব হোসেন (৪০), ফজলুর রহমানের ছেলে সালেক (৪৫); বিরামপুর উপজেলার ভাইগড় গ্রামের পলাশ হোসেনের ছেলে সুমন বাবু (২২), সইফ উদ্দিনের ছেলে বিষু (৪৫), বীর মুক্তিযোদ্ধা মজির উদ্দিনের ছেলে আবু হোসেন (৪২) এবং রফিতুল্লাহ মন্ডলের ছেলে আব্দুর রশিদ (৬৫)।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সরেজমিনে বিরামপুর উপজেলার ভাইগড় গ্রামে গিয়ে দেখা যায়, একই গ্রামের একাধিক পরিবারের উপার্জনক্ষম সদস্য হারানোর বেদনায় পুরো গ্রাম নিস্তব্ধ। কেউ সান্ত্বনা দিচ্ছেন, কেউ নির্বাক হয়ে বসে আছেন—আবার কেউ কান্নায় ভেঙে পড়ছেন বারবার। স্থানীয়রা জানান, এমন হৃদয়বিদারক ঘটনা এই গ্রামে আগে কখনো ঘটেনি।
নিহত বিষুর পরিবারে রয়েছে এক ছেলে ও দুই মেয়ে। ছেলে দশম শ্রেণিতে পড়াশোনা করছে, সামনে এসএসসি পরীক্ষা। ছোট মেয়েটি এখনও প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে তাদের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তায় ঢাকা।
অন্যদিকে আব্দুর রশিদ রেখে গেছেন বৃদ্ধ স্ত্রী লাইলী বেগমকে। ছয় মেয়ের সবাই বিয়ে হয়ে গেলেও বার্ধক্যে স্ত্রীর একমাত্র ভরসা ছিলেন তিনি। কান্নাজড়িত কণ্ঠে স্বজনরা বলছেন—“এখন তাকে দেখবে কে?
আবু হোসেন রেখে গেছেন দুই ছেলে দুই মেয়ে ও এক স্ত্রীকে এছাড়াও পলাশের ছেলে সুমন সে তো এখনো বিয়ের পিঁড়িতে বসতেই পারেনি সংসার এর অভাব অনটনের দায়ে। সংসারের স্বচ্ছলতা আনার লক্ষ্যে দূরপাল্লায় জীবিকার তাগিদে পাড়ি দিয়ে না ফেরার দেশে চলে গেলেন তারা।
নবাবগঞ্জ উপজেলার খালিবপুর এলাকাতেও একই শোকের চিত্র। একই গ্রামের তিনজনের মৃত্যুতে সেখানে চলছে শোকের মাতম। স্বজন হারানোর বেদনায় বারবার মূর্ছা যাচ্ছেন পরিবার-পরিজনরা।
স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে ছুটে যাচ্ছেন। দ্রুত লাশগুলো নিজ নিজ এলাকায় এনে দাফন সম্পন্ন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্বজন ও এলাকাবাসী।
এ মর্মান্তিক দুর্ঘটনায় শুধু সাতটি প্রাণই ঝরে যায়নি—একসাথে ভেঙে পড়েছে একাধিক পরিবারের স্বপ্ন, নিরাপত্তা আর বেঁচে থাকার অবলম্বন।
Facebook Comments Box
See also  মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ' কুলাউড়া উপজেলা কমিটির কাউন্সিল সম্পন্ন,ত্রিবার্ষিক নতুন কমিটি গঠন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নে ডা. তাহের এমপি’র ঈদ উপহার বিতরণ

চৌদ্দগ্রামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

নীলফামারীতে বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 

পানি সম্পর্কিত কুরআনের আয়াত

রাফিয়াত নাসির কথা, এক উজ্জ্বল নক্ষত্র!

মাননীয় প্রধানমন্ত্রী  তারেক রহমানের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী  জাকারিয়া তাহের সুমন এর সৌজন্য সাক্ষাৎ

 শার্শা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন

সিরাজগঞ্জ রোডে হয় গরু ডাকাতি, মাংস যায় রাজধানীর সুপার শপে

মেয়েদের পড়াশোনা ডিগ্রি বা স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: চাঁদপুরে প্রধানমন্ত্রী

১০

কুমিল্লায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগতম ও শুভেচ্ছা জানালেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা বিনিময় করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু

১২

চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদাকে ‘পরম স্নেহে’ কাছে ঢাকলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩

কুমিল্লাকে বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করা হবে- প্রধানমন্ত্রী

১৪

জামালপুর সদরে প্রায় ‌দেড় শতাধিক ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপি গ্রুপের মতবিনিময় সভা 

১৫

একবছরে ৫০ লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে : লাকসামে প্রধানমন্ত্রী

১৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. এম এম শরীফুল করিম

১৭

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে লাকসামে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৮

চৌদ্দগ্রামে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে নির্যাতনের অভিযোগ

১৯

বেড়িবাঁধ সংস্কারের আড়ালে রাঙ্গাবালীতে প্রায় ৫০০ গাছ উপড়ে ফেলার অভিযোগ

২০