১৪ অক্টোবর ২০২৬, ৬:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে পূজামণ্ডপের পাশে বসতে পারবে না হকার

ডেস্ক নিউজ

আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে চট্টগ্রাম নগরের পূজামণ্ডপের আশপাশে হকার ও ভাসমান ব্যবসায়ীদের বসতে না দেওয়া, পরিচ্ছন্নতা বজায় রাখা, মশক নিধন এবং সড়কের খানাখন্দ সংস্কারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

সভায় সিদ্ধান্ত হয়, নগরের আন্দরকিল্লা, দেওয়ানবাজারসহ যেসব এলাকায় পূজামণ্ডপ স্থাপন করা হবে, সেসব মণ্ডপের আশপাশে কোনো হকার বা ভাসমান ব্যবসায়ী বসতে পারবেন না। পূজামণ্ডপে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, দর্শনার্থীদের নির্বিঘ্ন যাতায়াত এবং জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় উচ্ছেদ অভিযান পরিচালনার নির্দেশ দেন মেয়র।

সভায় মেয়র বলেন, শারদীয় দুর্গাপূজা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। নগরবাসী যেন নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে এ উৎসব উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে চসিকের সংশ্লিষ্ট সব বিভাগকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় শৃঙ্খলা বজায় রাখা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং দর্শনার্থীদের চলাচলে প্রতিবন্ধকতা দূর করার ওপর গুরুত্ব দেন তিনি।

পূজামণ্ডপসংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মেয়র। উৎসব চলাকালে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা ও বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ নজর দিতে বলা হয়।

এ ছাড়া পূজামণ্ডপগুলোতে প্রয়োজনীয় প্রকৌশলগত সহায়তা দিতে প্রধান প্রকৌশলীকে নির্দেশনা দেন তিনি। মশাবাহিত রোগের ঝুঁকি কমাতে মণ্ডপের আশপাশে মশার ওষুধ ছিটানোর জন্য ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন মেয়র।

নগরের সৌন্দর্য বৃদ্ধি ও যান চলাচল নির্বিঘ্ন রাখতে আগ্রাবাদ মোড় থেকে জাদুঘর মোড় পর্যন্ত সড়কের খানাখন্দ সংস্কার এবং মিড আইল্যান্ড সংস্কার করে সেখানে ফুলের গাছ লাগানোর নির্দেশনাও দেন তিনি।

নগরের যেসব এলাকায় অবৈধ হকার ও দখলের কারণে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে, সেসব এলাকায় ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য প্রধান নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন মেয়র। ফুটপাত ও সড়ক দখলমুক্ত রেখে পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন তিনি।

See also  প্রবীণদের স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নতুন করে ঢেলে সাজানোর আহ্বান রাষ্ট্রপতির

এদিকে, নগরের বাইসাইকেল ট্র্যাকে গাড়ি পার্কিংয়ের কারণে সাইকেল চালকদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সে বিষয়েও সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে নির্দেশনা দেন মেয়র। ট্র্যাকে অবৈধ পার্কিং বন্ধে নিয়মিত নজরদারি এবং প্রয়োজন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন শামীম মোহাম্মদ খান, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, স্পেশাল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং প্রকৌশলীরা বক্তব্য দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোলে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে-বিজিবি

১

সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

২

চৌদ্দগ্রামে সরকারি সড়ক কেটে মাটি বিক্রির অভিযোগ, ড্রাম ট্রাকসহ আটক ৩

৩

অনলাইনে ফি-চার্জ আদায়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সাথে সোনালী ব্যাংকের সমঝোতা স্মারক

৪

মুরাদনগরে ইলিশ মাছবোঝাই পিকআপ ডাকাতি, ১৯মামলার আসামী ডাকাত সর্দার ইদ্রিস গ্রেপ্তার

৫

কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজের পেছনের সড়কে ছিনতাইয়ে জড়িত ৪ জন আটক

৬

মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল সংবর্ধনায় সিক্ত ফেনী জেলা বিএনপির নেতৃবৃন্দ

৭

বেনাপোলে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে-বিজিবি

৮

কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ

৯

‘এসিল্যান্ডের নির্দেশেই ঘুষ নিয়েছি, তাকেও গ্রেপ্তার করুন’: সার্ভেয়ার আসাদুল

১০

ভূল্লী উপজেলায় বিয়ের সিদ্ধান্তে জটিলতায় পরদিন গাছে ঝুলল অর্নাসপড়ুয়া ছাত্রীর মরদেহ

১১

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি স্কুলে কোচিং, ব্যবহার হচ্ছে বিদ্যুৎও

১২

দুই ঘণ্টা পর মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিলো শ্রমিকরা

১৩

ডিবি ও জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: শ্রমিক উস্কানিদাতা ও কিশোর গ্যাংসহ গ্রেপ্তার ৩৮৫

১৪

সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

১৫

এসআরবির নতুন ডিজি ফারুক, শিল্প পুলিশসহ গুরুত্বপূর্ণ বড় পদে রদবদল

১৬

জামালপুরে মশক নিধন ও রোড লাইট স্থাপনে মেয়র পদপ্রার্থী সোহেল রানা খানের উদ্যোগ

১৭

‘হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে’

১৮

বৃহত্তর রংপুরকে যুক্ত করে হবে দ্বিতীয় যমুনা সেতু

১৯

পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত

২০