২০ ফেব্রুয়ারী ২০২৬, ৫:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দুই দিনের সরকারি কুমিল্লায় তিন মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ

মনির হোসেন,কুমিল্লা 

মৎস্য ও প্রাণিসম্পদ, খাদ্য এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ দুই দিনের এক সরকারি সফরে আগামীকাল ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) কুমিল্লা জেলায় আসছেন। মন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে কুমিল্লা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

সফরসূচি অনুযায়ী, মন্ত্রী শুক্রবার সকাল ৯টায় ঢাকার মহাখালীস্থ ডিওএসএইচ-এর নিজ বাসভবন থেকে সড়কপথে কুমিল্লার উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ১১টা ৩০ মিনিটে কুমিল্লা সার্কিট হাউজে উপস্থিত হয়ে তিনি চট্টগ্রাম বিভাগীয় মৎস্য, প্রাণিসম্পদ, খাদ্য ও কৃষি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন।

এরপর জুমার নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি শেষে তিনি পরানপুর ও ৪নং আমড়াতলী ইউনিয়নের ইলাশপুর গ্রাম পরিদর্শন করবেন। বিকাল ৫টা ৪০ মিনিটে রাণীর বাজারস্থ জামিয়া রশিদিয়া আজিজুল উলুম মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শন করার কথা রয়েছে তাঁর। এরপর রাত ১২টা ১ মিনিটে ভাষা আন্দোলনের অমর শহীদদের স্মরণে কুমিল্লা টাউনহল মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।

সফরের দ্বিতীয় দিন ২১ ফেব্রুয়ারি (শনিবার) সকালে মন্ত্রী সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বেগম রাবেয়া চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। বেলা ১১টায় সার্কিট হাউজে তিন মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে এবং বেলা ১১টা ৪৫ মিনিটে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তিনি।

এরপর দুপুর ১২টা ৩০ মিনিটে ধর্মসাগর দক্ষিণ পাড়ে সর্বসাধারণের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে বিকাল ২টায় তিনি ঢাকার উদ্দেশ্যে কুমিল্লা ত্যাগ করবেন।

মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন তাঁর সহকারী একান্ত সচিব মোঃ আমিনুল ইসলাম, সিনিয়র তথ্য অফিসার মোঃ মামুন হাসানসহ অন্যান্য ব্যক্তিগত কর্মকর্তাবৃন্দ। মন্ত্রীর এই সফর ঘিরে কুমিল্লা জেলা শহর ও সংশ্লিষ্ট এলাকাগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রটোকল ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

Facebook Comments Box
See also  চৌদ্দগ্রামে গোসল করতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নে ডা. তাহের এমপি’র ঈদ উপহার বিতরণ

চৌদ্দগ্রামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

নীলফামারীতে বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 

পানি সম্পর্কিত কুরআনের আয়াত

রাফিয়াত নাসির কথা, এক উজ্জ্বল নক্ষত্র!

মাননীয় প্রধানমন্ত্রী  তারেক রহমানের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী  জাকারিয়া তাহের সুমন এর সৌজন্য সাক্ষাৎ

 শার্শা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন

সিরাজগঞ্জ রোডে হয় গরু ডাকাতি, মাংস যায় রাজধানীর সুপার শপে

মেয়েদের পড়াশোনা ডিগ্রি বা স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: চাঁদপুরে প্রধানমন্ত্রী

১০

কুমিল্লায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগতম ও শুভেচ্ছা জানালেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা বিনিময় করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু

১২

চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদাকে ‘পরম স্নেহে’ কাছে ঢাকলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩

কুমিল্লাকে বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করা হবে- প্রধানমন্ত্রী

১৪

জামালপুর সদরে প্রায় ‌দেড় শতাধিক ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপি গ্রুপের মতবিনিময় সভা 

১৫

একবছরে ৫০ লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে : লাকসামে প্রধানমন্ত্রী

১৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. এম এম শরীফুল করিম

১৭

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে লাকসামে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৮

চৌদ্দগ্রামে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে নির্যাতনের অভিযোগ

১৯

বেড়িবাঁধ সংস্কারের আড়ালে রাঙ্গাবালীতে প্রায় ৫০০ গাছ উপড়ে ফেলার অভিযোগ

২০