১৭ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জামায়াতের লংমার্চে ঢুকে নাশকতার পাঁয়তারা করছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন

ডেস্ক নিউজ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এখন আর নিজস্ব ব্যানারে কিছু করার সক্ষমতা নেই। তাই তারা সাধারণের বেশে বিরোধীদল জামায়াতে ইসলামীর লংমার্চে ঢুকে পরিকল্পিতভাবে নাশকতা করে রাষ্ট্রকে
অস্থিতিশীল করার পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

পোস্টে তিনি লেখেন, ১৬ বছরে প্রশাসন থেকে শুরু রাষ্ট্রের অধিকাংশ সেক্টরকে যে আওয়ামীকরণ করা হয়েছিল, সেই আওয়ামী জঞ্জালদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে বৃহত্তর জাতীয় ঐক্যের বিকল্প নেই। কিন্তু, সেই আওয়ামী জঞ্জাল পরিষ্কার করে রাষ্ট্রের পুনর্গঠনে বিরোধীদলের কোনো মনোযোগ পরিলক্ষিত হচ্ছে না। বরং, আওয়ামীলীগের ফিরে আসার পথ তৈরি করে দিতে নানামুখী হঠকারী কর্মসূচি হাতে নিচ্ছে বিরোধীদল।

রাশেদ খাঁন লেখেন, তথ্য পাওয়া যাচ্ছে, বিরোধীদলের লংমার্চকে কেন্দ্র করে ছক কষছে আওয়ামী লীগ। যেহেতু আওয়ামীলীগ নিজস্ব ব্যানারে আর কিছু করার সক্ষমতা রাখে না, এক্ষেত্রে সাধারণ বেশে বিরোধীদলের লংমার্চের মধ্যে ঢুকে পরিকল্পিতভাবে নাশকতা করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।

তিনি লেখেন, ঢাকা থেকে রংপুরের দূরত্ব প্রায় ৩০০ কি. মি.। এই দীর্ঘপথের দুই ধারে আইনশৃঙ্খলা বাহিনী দাঁড়িয়ে থেকেও পূর্ণ নিরাপত্তা দেওয়া কি সম্ভব? কিন্তু পরিস্থিতি যা দাঁড়িয়েছে, মনে হচ্ছে তাই করতে হবে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী লেখেন, এমনও হতে পারে, আওয়ামী দুর্বৃত্তদের ষড়যন্ত্রের হাত থেকে বিরোধীদলের কর্মসূচির নিরাপত্তা দিতে সরকারি দলের লোকজনকেও পাহারা বসানো লাগতে পারে। কারণ, আওয়ামী লীগ কোনো অঘটন ঘটালেও, সেটার দায় বর্তমান বিরোধীদল বিএনপি সরকারের ওপর দিতে চেষ্টা করবে। যেমনটা শহীদ ওসমান হাদীর হত্যার সময় করেছিল। যদিও সে সময় বিএনপি ক্ষমতায় ছিল না।

শেষে তিনি লেখেন, সব মিলিয়ে, বিরোধীদলের প্রতি আমার আহ্বান থাকবে, বাচ্চাদের মত নাছোড়বান্দা না হয়ে, পরিস্থিতি ও বাস্তবতা বুঝে কর্মসূচি হাতে নেন। নতুবা আপনাদের ভুলের খেসারত পুরো জাতিকে দেওয়া লাগতে পারে।

Facebook Comments Box
See also  শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না- প্রধানমন্ত্রী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে সাজাভোগ শেষে শিশুসহ ১৮ জন নারী-পুরুষকে বাংলাদেশে হস্তান্তর

মাথা উঁচু করলেই নেমে আসে চাকরি জীবনের করুণ পরিণতি

ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান

ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ

জামায়াতের লংমার্চে ঢুকে নাশকতার পাঁয়তারা করছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন

চট্টগ্রাম নিউমার্কেটে কাপড়ের গুদামে অগ্নিকাণ্ড

কেরানীগঞ্জে তৈরি হচ্ছিল ব্র্যান্ডের নামে নকল তার, ২ লাখ টাকা জরিমানা

মানুষ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই আনবে সরকার: আইনমন্ত্রী

নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি

১০

টিসিবি থেকে ৫৯ লাখ সুবিধাভোগীকে বাদ দেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

১১

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১২

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন আবুল খায়ের

১৩

কুমিল্লায় তৈরি হচ্ছিল নকল সিগারেট ! অভিযানে মেশিনসহ গ্রেফতার ৯

১৪

শিক্ষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের স্মরণে আজ মহান শিক্ষা দিবস

১৫

কলেজে যাওয়ার পথে নিখোঁজ ছাত্রী, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

১৬

পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

১৭

কুমিল্লায় বোন-ভাতিজাকে কু’পিয়ে হ’ত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

১৮

‘সুশাসন ও আইনশৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার’-গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

১৯

লোডশেডিংয়ে শীর্ষে ময়মনসিংহ

২০