৮ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শতভাগ সাক্ষরতার হার অর্জনে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ

গত তিন বছর ধরে দেশে সাক্ষরতার হার ৭৭ দশমিক ৯ শতাংশেই স্থবির হয়ে আছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে এই হার বেড়েছে মাত্র ২ দশমিক ৩ শতাংশ। এর ফলে দেশের প্রায় ২২ শতাংশ মানুষ, অর্থাৎ প্রায় চার কোটি মানুষ এখনও পড়তে ও লিখতে জানেন না। এমন প্রেক্ষাপটে শতভাগ সাক্ষরতা অর্জনের লক্ষ্যে কাজ করার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, শিক্ষার বাইরে থাকা মানুষদের সাক্ষরতার আওতায় আনতে সরকার নানামুখী উদ্যোগ নিচ্ছে।

শিশুদের স্কুলমুখী করার লক্ষ্যে মিড-ডে মিল ও স্কুল ড্রেসসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়ানোর কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রয়োজনে শিক্ষার্থীদের স্কুলমুখী রাখতে ভবিষ্যতে আরও সুবিধা যুক্ত করবে সরকার। পাশাপাশি নৈতিকতা ও কর্মদক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করাকেই সরকারের মূল লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।

আলোচনা সভায় অংশ নেওয়া বক্তারা শিক্ষার বাইরে থাকা শিশু ও শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার আওতায় আনতে সব ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

Facebook Comments Box
See also  ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোলে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে-বিজিবি

১

সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

২

চৌদ্দগ্রামে সরকারি সড়ক কেটে মাটি বিক্রির অভিযোগ, ড্রাম ট্রাকসহ আটক ৩

৩

অনলাইনে ফি-চার্জ আদায়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সাথে সোনালী ব্যাংকের সমঝোতা স্মারক

৪

মুরাদনগরে ইলিশ মাছবোঝাই পিকআপ ডাকাতি, ১৯মামলার আসামী ডাকাত সর্দার ইদ্রিস গ্রেপ্তার

৫

কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজের পেছনের সড়কে ছিনতাইয়ে জড়িত ৪ জন আটক

৬

মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল সংবর্ধনায় সিক্ত ফেনী জেলা বিএনপির নেতৃবৃন্দ

৭

বেনাপোলে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে-বিজিবি

৮

কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ

৯

‘এসিল্যান্ডের নির্দেশেই ঘুষ নিয়েছি, তাকেও গ্রেপ্তার করুন’: সার্ভেয়ার আসাদুল

১০

ভূল্লী উপজেলায় বিয়ের সিদ্ধান্তে জটিলতায় পরদিন গাছে ঝুলল অর্নাসপড়ুয়া ছাত্রীর মরদেহ

১১

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি স্কুলে কোচিং, ব্যবহার হচ্ছে বিদ্যুৎও

১২

দুই ঘণ্টা পর মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিলো শ্রমিকরা

১৩

ডিবি ও জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: শ্রমিক উস্কানিদাতা ও কিশোর গ্যাংসহ গ্রেপ্তার ৩৮৫

১৪

সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

১৫

এসআরবির নতুন ডিজি ফারুক, শিল্প পুলিশসহ গুরুত্বপূর্ণ বড় পদে রদবদল

১৬

জামালপুরে মশক নিধন ও রোড লাইট স্থাপনে মেয়র পদপ্রার্থী সোহেল রানা খানের উদ্যোগ

১৭

‘হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে’

১৮

বৃহত্তর রংপুরকে যুক্ত করে হবে দ্বিতীয় যমুনা সেতু

১৯

পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত

২০