৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, দাঁড়িপাল্লা কর্মীদের ওপর হামলা

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী) সংসদীয় আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে দাঁড়িপাল্লা প্রতীকের কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীদের বিরুদ্ধে।

আজ শুক্রবার জামায়াতে ইসলামের সোনাইমুড়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করা হয় জামায়াত ইসলামীর পক্ষ হতে। এ ঘটনায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট মো. শাহাব উদ্দিন জানান, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়নের পাঁচবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। পাঁচবাড়িয়া সালেহ আহমদ কেরানী বাড়ির সামনে গণসংযোগ শেষ করে ফিরে যাওয়ার সময় দাঁড়িপাল্লা প্রতীকের কর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

হামলার নেতৃত্ব দেন পাঁচবাড়িয়া গ্রামের বিএনপি কর্মী শিমুল (পিতা—মৃত রুহুল আমিন)। এ সময় মাহবুবুল হক, হালিম, জাবেদ, গোলাম মুর্তজা ও রাসেলসহ ১০ থেকে ১৫ জন হামলায় অংশ নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
হামলায় পাঁচবাড়িয়া ওয়ার্ডের সভাপতি মনির হোসেনসহ দাঁড়িপাল্লা প্রতীকের কর্মী ওমায়ের, শিহাব ও আরও কয়েকজন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় সহকারী রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছে দলটি। এসময় শাহাবউদ্দিন বলেন, এ হামলার ঘটনায় কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এ বিষয়ে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে অভিযোগের বিষয়ে বিএনপি বা সংশ্লিষ্ট অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
See also  ক্ষমতার পালাবদল : অ্যাক্টিভিজমের পরিবর্তন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নে ডা. তাহের এমপি’র ঈদ উপহার বিতরণ

চৌদ্দগ্রামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

নীলফামারীতে বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 

পানি সম্পর্কিত কুরআনের আয়াত

রাফিয়াত নাসির কথা, এক উজ্জ্বল নক্ষত্র!

মাননীয় প্রধানমন্ত্রী  তারেক রহমানের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী  জাকারিয়া তাহের সুমন এর সৌজন্য সাক্ষাৎ

 শার্শা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন

সিরাজগঞ্জ রোডে হয় গরু ডাকাতি, মাংস যায় রাজধানীর সুপার শপে

মেয়েদের পড়াশোনা ডিগ্রি বা স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: চাঁদপুরে প্রধানমন্ত্রী

১০

কুমিল্লায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগতম ও শুভেচ্ছা জানালেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা বিনিময় করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু

১২

চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদাকে ‘পরম স্নেহে’ কাছে ঢাকলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩

কুমিল্লাকে বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করা হবে- প্রধানমন্ত্রী

১৪

জামালপুর সদরে প্রায় ‌দেড় শতাধিক ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপি গ্রুপের মতবিনিময় সভা 

১৫

একবছরে ৫০ লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে : লাকসামে প্রধানমন্ত্রী

১৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. এম এম শরীফুল করিম

১৭

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে লাকসামে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৮

চৌদ্দগ্রামে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে নির্যাতনের অভিযোগ

১৯

বেড়িবাঁধ সংস্কারের আড়ালে রাঙ্গাবালীতে প্রায় ৫০০ গাছ উপড়ে ফেলার অভিযোগ

২০