১৫ অগাস্ট ২০২৬, ৩:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা

মোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার
দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে অবস্থিত খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটসহ নানা সমস্যায় ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। ৫০ শয্যার এ হাসপাতালে প্রতিদিন রোগীর চাপ থাকলেও প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও পরিচ্ছন্নতাকর্মী না থাকায় হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে।
দিনাজপুর জেলার প্রত্যন্ত এই উপজেলাটিতে প্রায় ২ লক্ষ  জনগণের বিপরীতে মাত্র ৫ জন ডাক্তার দিয়েই দায়সারা ভাবে চলছে চিকিৎসা সেবা।হাসপাতালটিতে ৩১ জন চিকিৎসক থাকার কথা থাকলেও বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৭ জন। এর মধ্যে আবার দুজন চিকিৎসক মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। ফলে চিকিৎসক সংকট আরও প্রকট হয়েছে। এছাড়া হাসপাতালটিতে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় রোগীদের প্রয়োজনীয় বিশেষায়িত চিকিৎসাসেবা পেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ করে গ্রামাঞ্চলে গর্ভবতী নারীদের জন্য গাইনী বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় ভোগান্তির শিকার হচ্ছে চিকিৎসা সেবা নিতে আসা গর্ভবতী নারীরা।
খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  আবাসিক মেডিকেল অফিসার (আরএমও)(ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ ফেরদৌস আলম রাসেল চৌধুরী জানান ,প্রতিদিন বহির্বিভাগে প্রায় ৩০০ রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। জরুরি বিভাগেও ২৪ ঘণ্টায় প্রায় ২৫০ রোগী সেবা নিতে আসেন বলে জানিয়েছে।
৫০ শয্যার হাসপাতাল হলেও প্রতিদিন গড়ে ৭০ থেকে ৮০ জন রোগী ভর্তি থাকেন। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে গিয়ে চিকিৎসক ও নার্সসহ সংশ্লিষ্টদের বাড়তি চাপের মধ্যে দায়িত্ব পালন করতে হচ্ছে।
অন্যদিকে হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মীর সংকটও রয়েছে। প্রয়োজনীয় সংখ্যক পরিচ্ছন্নতাকর্মী না থাকায় হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা নিয়েও তৈরি হচ্ছে নানা সমস্যা।
খানসামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহনিমা তরফদার জানান, হাসপাতালে ৩১ জন চিকিৎসক থাকার কথা থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ৭ জন। এর মধ্যে দুজন চিকিৎসক মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। রোগীর তুলনায় চিকিৎসক ও জনবল সংকট থাকায় সেবা দিতে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।
স্থানীয়দের দাবি, বিপুলসংখ্যক রোগীর চাপ বিবেচনায় দ্রুত চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ করা প্রয়োজন। এতে খানসামার মানুষের স্বাস্থ্যসেবা আরও সহজ ও কার্যকর হবে।
Facebook Comments Box
See also  চৌদ্দগ্রামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস • গাড়ির জন্য রাস্তা, মানুষের জন্য কতটুকু?

বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা

কুমিল্লায় তিন দিনে ১২৭ আওয়ামী লীগ নেতাকর্মী আটক

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে সোনার পদক ধরে রাখলো ভারত

‘এটা কি আইফোন ১৮?’, জিজ্ঞেস করেই নারীর ফোন নিয়ে পালালো ছিনতাইকারী

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ব্যাখ্যা

ব্যয় সাশ্রয়ে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত: তথ্য উপদেষ্টা

পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান

২০২৭ সালের হজে বিমানভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা

১০

সাবেক মন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১১

বাড়লো বাস ভাড়া

১২

এয়ারবাসের জন্য বাংলাদেশে লেভেল প্লেয়িং ফিল্ড চান ফরাসি রাষ্ট্রদূত

১৩

ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম

১৪

জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৫

‘সালাহউদ্দিন সাহেব ইজ আ ফেইলড হোম মিনিস্টার’

১৬

ঘোষণার আগেই বাসে ১০-২০ টাকা বাড়তি ভাড়া আদায়

১৭

চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৩৩

১৮

বরুড়ায় এ কে এম আবু তাহের হাসপাতাল উদ্বোধন করবেন মন্ত্রী জাকারিয়া তাহের সুমন

১৯

ধানমন্ডি লেক থেকে ভাসমান ম রদেহ উদ্ধার

২০