২২ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে সোনার পদক ধরে রাখলো ভারত

ডেস্ক নিউজ

এশিয়ান গেমেসে নারী ক্রিকেটের ফাইনালে দাপুটে জয় পেয়েছে ভারত। ফাইনালে রীতিমতো বিধ্বস্ত হয়েছে শ্রীলঙ্কার মেয়েরা। ১৪৭ রানের বিশাল জয়ে সোনার পদক ধরে রাখলো ভারত নারী ক্রিকেট দল। এই নিয়ে এশিয়ান গেমসে দ্বিতীয় সোনার পদকের স্বাদ পেলো ভারতের মেয়েরা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাপানের কোরোগি স্পোর্টস পার্কে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক হারমনপ্রীত কৌর। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১৬ রান সংগ্রহ করে ভারত।

দলের পক্ষে স্মৃতি মান্ধানা করেন সর্বোচ্চ ৪৫ বলে ৭৯ রান। এছাড়া রিচা ঘোষ ৪৯, শেফালি ভর্মা ৪৮ রান করেন।

২১৭ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৩০ রানের মধ্যে জোড়া উইকেট হারায় শ্রীলঙ্কা। ইমিশা দুলানি ৩ ও হাসিনি পেরেরা রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান।

এরপরই ধস নামে লঙ্কানদের ব্যাটিং লাইনে। ২২ রানের মধ্যে আরও ৫ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পরে শ্রীলঙ্কা। এই বিপর্যয় থেকে আর বের হতে পারেনি তারা।

১৫ ওভার ৪ বলে মাত্র ৬৯ রানে অলআউট হয় লঙ্কান মেয়েরা। অধিনায়ক চামারি আতাপাত্তু করেন সর্বোচ্চ ২৯ রান। এছাড়া কাভিশা দিলহারি ১১ ও কৌশিনি করেন ১৪ রান। আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। ভারতের পক্ষে দীপ্তি শর্মা নেন ৩টি উইকেট।

Facebook Comments Box
See also  ২৩ বছর পর সাফ গেমস পাকিস্তানে, খেলতে রাজি ভারত

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল 

জ্বালানি সংকটে ৪৫০ গাড়ি নিয়ে লংমার্চ কেন, প্রশ্ন রিজভীর

পুলিশের মনোবলে ঘাটতি আছে: জাহেদ উর রহমান

ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস • গাড়ির জন্য রাস্তা, মানুষের জন্য কতটুকু?

বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা

কুমিল্লায় তিন দিনে ১২৭ আওয়ামী লীগ নেতাকর্মী আটক

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে সোনার পদক ধরে রাখলো ভারত

‘এটা কি আইফোন ১৮?’, জিজ্ঞেস করেই নারীর ফোন নিয়ে পালালো ছিনতাইকারী

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ব্যাখ্যা

১০

ব্যয় সাশ্রয়ে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত: তথ্য উপদেষ্টা

১১

পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান

১২

২০২৭ সালের হজে বিমানভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা

১৩

সাবেক মন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৪

বাড়লো বাস ভাড়া

১৫

এয়ারবাসের জন্য বাংলাদেশে লেভেল প্লেয়িং ফিল্ড চান ফরাসি রাষ্ট্রদূত

১৬

ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম

১৭

জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৮

‘সালাহউদ্দিন সাহেব ইজ আ ফেইলড হোম মিনিস্টার’

১৯

ঘোষণার আগেই বাসে ১০-২০ টাকা বাড়তি ভাড়া আদায়

২০