২০ অগাস্ট ২০২৬, ২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গাছ লাগিয়ে সবুজ বিরামপুরের বার্তা স্বেচ্ছাসেবক দলের

মোঃ ইব্রাহীম মিঞা,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল। প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দিনব্যাপী বিরামপুর উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন স্থানে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। একই সঙ্গে পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানো এবং রোপণ করা গাছের পরিচর্যার ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিরামপুর পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সহ-সভাপতি সায়হাম আশরাফ মতি, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী, জেলা বিএনপির সদস্য মহাসিন আলী রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুর রহমান দুলাল, সদস্য সচিব তাজুল ইসলাম চৌধুরী ওমি, যুগ্ম আহ্বায়ক ইস্তিয়াক আহমেদ ইমন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর রব তোতা, সদস্য সচিব আরিফুর রহমান রাসেল এবং যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম।

এছাড়াও পৌর ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ারুল কবির স্বপন, মুকুন্দপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মতিন, জয়, নাহিদ হাসান, শিহাবসহ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না থেকে রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

তারা আরও বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে নেতাকর্মীদের সম্পৃক্ত হওয়া প্রয়োজন। পরিবেশ সুরক্ষায় দলীয় নেতাকর্মীসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। একটি গাছ রোপণ শুধু একটি চারাকে বড় করা নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর পরিবেশ তৈরিতে অবদান রাখা।

See also  জামালপুরে যুব দিবস উপলক্ষে বাল্যবিবাহ ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মধ্য দিয়ে ‘জাতীয়তাবাদ, সেবা, ঐক্য ও প্রগতি’র চেতনায় পরিবেশ রক্ষা ও সামাজিক দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থপাচার ও অপরাধ দমনে হংকংয়ের সঙ্গে চুক্তি অনুমোদন মন্ত্রিসভায়

১

গাজীপুরে পুলিশের তিন মামলায় আসামি ৪ হাজার, গ্রেফতার ৩০

২

দেশে সরকার পরিবর্তন হলেও বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের সংস্কৃতি বন্ধ হয়নি -মো. নাহিদ ইসলাম

৩

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ টাকা নির্ধারণ

৪

বেনাপোলে প্রতারণা মামলার তালিকাভুক্ত দুই আসামি কে গ্রেপ্তার

৫

জামালপুরে যুব দিবস উপলক্ষে বাল্যবিবাহ ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

৬

সেবার মানোন্নয়নে অতিরিক্ত দায়িত্বে সোনালী ব্যাংকের কর্মকর্তারা

৭

মালদ্বীপে ফেনীর দুই বিএনপি নেতাকে প্রবাসী বিএনপির সংবর্ধনা

৮

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মনিরুল হক চৌধুরী এমপির মতবিনিময়

৯

ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফেরত

১০

চৌদ্দগ্রামে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

১১

কুমিল্লা জামায়াতের শীর্ষ দুই নেতার সদস্যপদ বাতিল

১২

কুমিল্লায় অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের স্লোগান, গ্রেপ্তার ৪

১৩

  সন্তানের  জিপিএ -5  অর্জনে দেশবাসীর কাছে  দোয়া কামনা করেছেন “এমপি মোশারফ হোসেন

১৪

সিনিয়র হিসেবে আমার আরও দায়িত্ব নেওয়া উচিত ছিল: শান্ত

১৫

বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, তথ্য-অর্থ লেনদেনে সতর্ক করলো কর্তৃপক্ষবিমান বাংলাদেশ এয়ারলাইন্স

১৬

‘আমি একা ভালো ফল করে কী করব, বন্ধুরাও ভালো করুক’

১৭

সোনালী ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনার অংশগ্রহণে সাইবার নিরাপত্তা সুশাসন কর্মশালা

১৮

কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে পাস করেননি কেউ, শতভাগ পাস মাত্র ৪টিতে

১৯

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ব্যবধানে ধানের শীষের জয়

২০