২২ জুন ২০২৬, ৪:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্ট্যার্ন্ডাড ইসলামী ব্যাংকের এমডি রিয়াদ মাহমুদ চৌধুরীকে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি’র সংবর্ধনা

প্রেস বিজ্ঞপ্তি
কুমিল্লার চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির উপদেষ্টা পরিষদের সদস্য রিয়াদ মাহমুদ চৌধুরী স্ট্যার্ন্ডাড ইসলামি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক পদে যোগদান করায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির নেতৃবৃন্দ।
২২ জুন সোমবার সংগঠনের সাধারণ সম্পাদক ও ওয়ান ব্যাংকের সিনিয়র এক্সিকিউটি ভাইস প্রেসিডেন্ট মোঃ নজরুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে সদ্য যোগদানকৃত ব্যবস্থাপনা পরিচালককে শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের সহকারি মহাব্যবস্থাপক আগা আজিজুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ মহিউদ্দিন, সোনালী ব্যাংকের সহকারি মহাব্যবস্থাপক মোঃ হোসেন, আল-আরাফাহ ইসলামি ব্যাংকের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোজাহারুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ কমার্স ব্যাংকের এসিসট্যন্ট ভাইস প্রেসিডেন্ট তাসনুবা আক্তার চৌধুরী, অগ্রণী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ গোলাম মোস্তফা, ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোস্তাক আহমেদ, সিটিজেন ব্যাংকের কর্মকর্তা এস এন ইউসুফ, এবি ব্যাংকের কর্মকর্তা জান্নাতুল কাউনাইন প্রমুখ।
জানা গেছে, রিয়াদ মাহমুদ চৌধুরী চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘী ইউনিয়নের সোনাপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
অত্যন্ত মেধাবী রিয়াদ এনএইচএম উচ্চ বিদ্যালয় থেকে কম্বাইন্ড মেরিট লিস্টে সপ্তম হয়ে বোর্ড স্ট্যান্ডে করেন এবং ঢাকা সিটি কলেজ থেকেও ১৭তম মেধাতালিকায় বোর্ড স্ট্যান্ড করেন। পরর্বতীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিনান্স বিষয়ে অনার্সসহ মাস্টার্স করা রিয়াদ চৌধুরী একই বিশ^বিদ্যালয় থেকে আইবিএ অনুষদের অধীনে এমবিএ ডিগ্রি অর্জন করেন। গত ১৪ জুন তিনি স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক পদে যোগদান করেন।
স্ট্যান্ডার্ড ব্যাংকে যোগদানের পূর্বে তিনি ইস্টার্ন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ডিএমডি এবং এবি ব্যাংক পিএলসি’র কর্মরত ছিলেন। এরআগে রিয়াদ চৌধুরী ২০০০ সালে আইএফআইসি ব্যাংক লিমিটেড এ ম্যানেজম্যান্ট ট্রেইনি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন।
২৬ বছরেরও বেশী সময়য়ের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি ব্যাংকের শাখা ব্যবস্থাপকসহ বিভিন্ন গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেন। পেশাগত ও ব্যক্তিগত কাজের অংশ হিসেবে তিনি আমেরিকা, কানাডা, ইতালি, জার্মানি, পোল্যান্ড ও ভারতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ভ্রমণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক। তিনি চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির আজীবন সদস্যসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন এবং সমাজসেবামুলক কাজে অংশগ্রহণ করেন।
Facebook Comments Box
See also  বেনাপোল বলফিল্ডে আলীকদর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল বেনাপোল ইউনিয়ন 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাইকছগাছা বিশ্ব বাঘ দিবস পালিত

চৌদ্দগ্রাম পৌরসভার লক্ষীপুর গ্রামে প্রবাসীর ঘরের ৯ ভরি স্বর্ণসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট

সৌদি আরবে সংবর্ধনা পেলো জামায়াত নেতা বেলাল হোসাইন ও মনির হোসাইন

বরুড়ার আড্ডায় মাদ্রাসা ছাত্র বলাৎকার: শিক্ষক আতিকুর রহমান আটক

আজ বিশ্ব বাঘ দিবস, পাইকগাছায় পালিত

বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

খানসামায় শিক্ষার্থীদের গণিত ক্লাস নিলেন ইউএনও

সিরাজগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য আটক, মোটরসাইকেল উদ্ধার

শাহ আলম চেয়ারম্যানের দাফন সম্পন্ন, শেষ বিদায়ে মানুষের ঢল

সহকারী অধ্যাপক মতিন সৈকত-কে নিয়ে তাঁর শিক্ষার্থীদের স্মৃতি রোমন্থন

১০

ভবের বাজার

১১

ব্রাহ্মণপাড়া সীমান্তে ১ নারী ও ৩ শিশুসহ ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করলো বিজিবি

১২

কুমিল্লা চৌদ্দগ্রামে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

১৩

বিরামপুর সীমান্তে ৯ নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

১৪

মোবাইল ফোনে ডেকে মারধর যুবকের মৃত্যু

১৫

দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

১৬

জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষককে বদলি

১৭

কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

১৮

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

১৯

ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ: ইজিবাইকচালক নবীরুল হত্যা মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ

২০