৮ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিকের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত

ডেস্ক নিউজ

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, সাংবাদিকদের কাজ হলো চাঁচাছোলা প্রশ্ন করা। সরকার কোনো সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠলে সাংবাদিকরা সরাসরি সেই প্রশ্ন করতে পারেন এবং তিনি সেসব প্রশ্নের জবাব দিতে প্রস্তুত বলেও জানান তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, এ সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার ক্ষেত্রে সাংবাদিকদের অতিরিক্ত কূটনৈতিক হওয়ার প্রয়োজন নেই। বরং সরাসরি প্রশ্ন করাই সাংবাদিকতার কাজ।

তিনি বলেন, সরকার দুর্নীতি করার জন্য এটা করছে কি না, আপনারা বলতে পারেন। আপনারা বলতে পারেন, সরকার তাদের নির্বাচিত মানুষদের নিয়োগ দেওয়ার জন্য এটা করছে কি না। সাংবাদিকের কাজ কিন্তু চাঁচাছোলা প্রশ্ন করা। আপনারা করতে পারেন। আমি সেই প্রশ্নেরও জবাব দিতে প্রস্তুত আছি।

ভাইভায় তুলনামূলক বেশি নম্বর রাখলে পছন্দের প্রার্থীকে সুবিধা দেওয়ার সুযোগ তৈরি হতে পারে? এমন আশঙ্কার বিষয়ে তিনি বলেন, ভাইভা যেহেতু বিষয়গত বা ব্যক্তিনির্ভর মূল্যায়ন, সেখানে কারসাজি কিংবা নিজের পছন্দের প্রার্থীকে সুবিধা দেওয়ার সুযোগ তুলনামূলকভাবে বেশি এ বিষয়ে তিনি দ্বিমত করছেন না।

তবে চাকরির জন্য শুধু লিখিত পরীক্ষার জ্ঞানই যথেষ্ট নয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তিনি বলেন, একজন প্রার্থীর অন্যান্য যোগ্যতা ও অ্যাপটিটিউডও মূল্যায়ন করা প্রয়োজন। আর ভাইভার মাধ্যমে এসব বিষয় ভালোভাবে যাচাই করা সম্ভব।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, তিনি বেশ কয়েকটি বিসিএসের ভাইভা নিয়েছেন। সেখানে এমন কিছু প্রার্থীকে পেয়েছেন, যাদের লিখিত পরীক্ষার ফল খুব ভালো না হলেও ভাইভায় তাদের দেখে মনে হয়েছে, তাদের নিয়োগ দেওয়া উচিত।

See also  চট্টগ্রামে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৪১, উদ্ধার ২০৭ কেজি গাঁজা

তিনি বলেন, দিনশেষে আমরা আসলে এখানে একজন অ্যাডমিনিস্ট্রেটর চাচ্ছি। আমাদের অনেকে রিটেনে ভালো করে, কিন্তু চাকরির ভালো করার জন্য আরও কিছু অ্যাপটিটিউড (সহজাত দক্ষতা) আছে, যেটা আমার বিবেচনায় ভাইভা দিয়ে ভালো অ্যাসেসমেন্ট হতে পারে।

ভাইভায় নম্বর বাড়ানোর সিদ্ধান্তকে তিনি সরকারের একটি নীতিগত সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে বলেন, আগের পদ্ধতি যথাযথ ছিল না মনে করেই পরিবর্তন আনা হয়েছে। সরকার আইনগতভাবেই এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে এবং সরকারের বিবেচনায় এর মাধ্যমে আরও ভালো নিয়োগ সম্ভব।

তবে নিয়োগ প্রক্রিয়ায় কোনো অনিয়ম হলে সেটি নিয়ে গণমাধ্যমকে কথা বলার আহ্বান জানান তিনি। জাহেদ উর রহমান বলেন, কোনো নিয়োগের পর সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা নিয়ে সাংবাদিকদের কথা বলা উচিত। কোনো ধরনের অনিয়ম হলে তা ঠেকানোর চেষ্টা করতে হবে।

এ সময় লিখিত ও মৌখিক পরীক্ষায় একজন প্রার্থী কত নম্বর পেয়েছেন, তা প্রকাশের নিয়ম করা যায় কি না? সাংবাদিকের পক্ষ থেকে এমন প্রশ্নের করা হলে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, আমি এই ব্যাপারে আলাপ করতে পারি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

১০

ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয়

১১

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ

১২

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

১৩

শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ফাঁসি চাইলেন ছাত্রদল নেতা টিপুর স্ত্রী

১৪

ইয়েমেনে ৩২টি বিমান হামলা সৌদি আরবের

১৫

দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার

১৬

মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট

১৭

ডেঙ্গুতে ১৩৭ মৃত্যু, প্রতিরোধে ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসের অভিযান

১৮

ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরা বেশি নির্যাতনের শিকার হয়েছে: রিজভী

১৯

চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

২০