১২ অক্টোবর ২০২৬, ৬:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শেরেবাংলানগরে সরানো হচ্ছে সচিবালয়, নতুন ভবন নির্মাণের পরিকল্পনা

ডেস্ক নিউজ

দেশের প্রশাসনিক প্রধান কার্যালয় বাংলাদেশ সচিবালয় রাজধানীর আবদুল গনি রোড থেকে শেরেবাংলানগরে স্থানান্তরের পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে নতুন সচিবালয় নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বর্তমান সচিবালয় এলাকায় নতুন কোনো ভবন নির্মাণ না করার সিদ্ধান্ত হয়েছে।

গত বুধবার (বুধবার) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সচিবালয় স্থানান্তরের বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, গণপূর্ত অধিদপ্তর এবং স্থাপত্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সচিবালয় স্থানান্তরের প্রকল্পটি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত করার জন্য গণপূর্ত মন্ত্রণালয় ইতিমধ্যে পরিকল্পনা কমিশনে চিঠি দিয়েছে। প্রকল্পটি নিয়ে শিগগিরই পরিকল্পনা কমিশনে একটি আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নতুন সচিবালয় নির্মাণের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির কাজও চলছে। এরই মধ্যে গণপূর্ত অধিদপ্তর প্রস্তাবিত ভবনগুলোর অবস্থান নির্ধারণ করে একটি প্রাথমিক নকশা বা লে-আউট তৈরি করেছে।গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, সচিবালয় স্থানান্তরের বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি জানান, নতুন সচিবালয়ের নকশা প্রধানমন্ত্রী দেখেছেন এবং এ বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়েছেন। প্রধানমন্ত্রীর দেওয়া পরামর্শগুলো বিবেচনায় নিয়ে প্রকল্পের পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।

Facebook Comments Box
See also  প্রাথমিক শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূল্লী উপজেলায় বিয়ের সিদ্ধান্তে জটিলতায় পরদিন গাছে ঝুলল অর্নাসপড়ুয়া ছাত্রীর মরদেহ

১

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি স্কুলে কোচিং, ব্যবহার হচ্ছে বিদ্যুৎও

২

দুই ঘণ্টা পর মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিলো শ্রমিকরা

৩

ডিবি ও জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: শ্রমিক উস্কানিদাতা ও কিশোর গ্যাংসহ গ্রেপ্তার ৩৮৫

৪

সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

৫

এসআরবির নতুন ডিজি ফারুক, শিল্প পুলিশসহ গুরুত্বপূর্ণ বড় পদে রদবদল

৬

জামালপুরে মশক নিধন ও রোড লাইট স্থাপনে মেয়র পদপ্রার্থী সোহেল রানা খানের উদ্যোগ

৭

‘হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে’

৮

বৃহত্তর রংপুরকে যুক্ত করে হবে দ্বিতীয় যমুনা সেতু

৯

পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত

১০

সেবার মানোন্নয়নে অতিরিক্ত দায়িত্বে সোনালী ব্যাংকের কর্মকর্তারা

১১

কুমিল্লায় ভাড়া নিয়ে বিরোধ, অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা

১২

চৌদ্দগ্রামে মাওলানা ভাসানির ৫০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

কুমিল্লা প্রবাসী কেয়ার হাসপাতাল প্রকল্পের নামে  শত কোটি টাকা হাতিয়ে নেওয়া অভিযোগ – সাবেক ছাত্র নেতা ফখরুল ইসলাম মিঠুর 

১৪

অর্থপাচার ও অপরাধ দমনে হংকংয়ের সঙ্গে চুক্তি অনুমোদন মন্ত্রিসভায়

১৫

গাজীপুরে পুলিশের তিন মামলায় আসামি ৪ হাজার, গ্রেফতার ৩০

১৬

দেশে সরকার পরিবর্তন হলেও বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের সংস্কৃতি বন্ধ হয়নি -মো. নাহিদ ইসলাম

১৭

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ টাকা নির্ধারণ

১৮

বেনাপোলে প্রতারণা মামলার তালিকাভুক্ত দুই আসামি কে গ্রেপ্তার

১৯

জামালপুরে যুব দিবস উপলক্ষে বাল্যবিবাহ ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

২০