১৫ এপ্রিল ২০২৬, ৪:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শার্শা-বাগআঁচড়ায় জহুরা ফিলিং স্টেশনে যৌথ অভিযানে ২০০ লিটার ডিজেল জব্দ ও দুইজনকে জরিমানা

????????????

জাকির হোসেন, বেনাপোল(শার্শা) প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় বহুল আলোচিত জহুরা ফিলিং স্টেশনে যৌথ টাস্কফোর্সের অভিযানে ২০০ লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়েছে। এ সময় অতিরিক্ত জ্বালানি তেল ক্রয়-বিক্রয়ের দায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজারসহ দুইজনকে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (১৫ এপ্রিল ২০২৬) দুপুরে শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মখদুমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে ২১ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর বিওপির সদস্য এবং শার্শা হাইওয়ে থানা পুলিশের সদস্যরা অংশ নেন।
অভিযানকালে অবৈধভাবে মজুদের উদ্দেশ্যে পরিবহনকৃত ২০০ লিটার ডিজেল জব্দ করা হয়। একই সঙ্গে অতিরিক্ত জ্বালানি তেল বিক্রির দায়ে জহুরা ফিলিং স্টেশনের ম্যানেজারকে ৫ হাজার টাকা এবং অতিরিক্ত তেল ক্রয় ও পরিবহনের দায়ে উপজেলার টেংরা গ্রামের আজগর আলীর ছেলে শাহাবুদ্দিনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত তেলের আনুমানিক মূল্য প্রায় ১৯ হাজার টাকা।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, বাগআঁচড়ার বিতর্কিত জহুরা ফিলিং স্টেশন কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে অতিরিক্ত লাভের আশায় ছোট-বড় ড্রামে করে পার্শ্ববর্তী সীমান্ত দিয়ে ভারতে তেল পাচার করে আসছিল। টাস্কফোর্সের এ অভিযানে তাদের এ কার্যক্রমে কিছুটা ভাটা পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Facebook Comments Box
See also  ব্রাহ্মণপাড়া সীমান্তে ১ নারী ও ৩ শিশুসহ ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করলো বিজিবি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূল্লী বাজারে ড্রেন আছে, পানি নিষ্কাশন নেই, সামান্য বৃষ্টি হলেই চরম ভোগান্তি

শার্শা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

শার্শার বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ইউপি সদস্য আসাদুল আটক

বিরামপুরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে যুবদল নেতার সংবাদ সম্মেলন

কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যায় জড়িত সিরিয়াল কিলার মানিক গ্রেফতার

ফেনী পৌরসভার বিরিঞ্চিতে বেহাল সড়ক নিজ অর্থায়নে সংস্কার করলেন তারেক হোসেন

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন ভুক্তভোগীর

কালীর বাজার ইউপি চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন আলহাজ্ব ফয়েজ আহমেদ মুন্সী

কুমিল্লায় ২৪ ঘন্টায় মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৫৬

‘মেড ইন বাংলাদেশ’কে বিশ্ববাজারে নিয়ে যাওয়ার আহ্বান ঢাকার ডিসির

১০

অভিযোগ থেকে দায়মুক্তি পেতে জামায়াত জোটে জোগ দেন আসিফ মাহমুদ: রাশেদ খান

১১

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

১২

‘একটি দল ধর্মের নামে রাজনীতি করে জান্নাতের টিকিট বিক্রি করে – রুহুল কবীর রিজভী’

১৩

কুমিল্লায় পূর্ব বিরোধের জেরে যুবলীগ নেতা’কে কুপিয়ে হত্যা

১৪

নবাব ফয়জুন্নেছাকে স্মরণ নিয়ে ইতিহাসের তথ্য যাচাইয়ের আহ্বান

১৫

কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, ছিনতাইকারী ১৪

১৬

চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্ঠিত

১৭

শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক

১৮

বুড়িচংয়ে ‘মানবতা’ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

১৯

নিখোঁজ অটোচালকের গলিত মরদেহ উদ্ধার 

২০