ডেস্ক নিউজ
রংপুরের তারাগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. সামিনুর রহমানকে (১৯) চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-১৩, রংপুরের যৌথ আভিযানিক দল।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বাকলিয়া থানাধীন বলাকা আবাসিক এলাকার জানে আলম এক্সেস সড়কের কর্ণফুলী হার্ডওয়ার দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সামিনুর রহমান রংপুরের তারাগঞ্জ থানার কৃষ্ণপুর বাহাদুরপাড়া এলাকার গেদা মিয়ার ছেলে।
এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৭ জানতে পারে, তারাগঞ্জ থানার শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি সামিনুর রহমান চট্টগ্রামের বাকলিয়া এলাকায় অবস্থান করছেন। পরে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সামিনুর রহমানের বিরুদ্ধে রংপুরের তারাগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে।
এসআরবি-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে তাকে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন