১ অক্টোবর ২০২৬, ৮:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের চাকরির ভুয়া অফার লেটার, প্রতারক গ্রেফতার

ডেস্ক নিউজ

যুক্তরাষ্ট্রের বিভিন্ন নামি-দামি কোম্পানিতে চাকরির ভুয়া অফার লেটার পাঠিয়ে প্রতারণার মাধ্যমে ৩ লাখ ৮৩ হাজার ৮১০ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেফতার ব্যক্তির নাম মো. তানভির হাসান (২৮)। তিনি ঢাকার দক্ষিণখানের আজমপুর এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ এসব তথ্য জানান।

তিনি বলেন, গতকাল বুধবার দিবাগত রাতে দক্ষিণখান থানার আজমপুর এলাকায় অভিযান চালিয়ে তানভির হাসানকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ২০২৫ সালের ৯ আগস্ট ফেসবুকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ভিসা ক্যাটাগরিতে চাকরির বিজ্ঞপ্তি দেওয়া একটি পেজ দেখতে পান তিনি। আগ্রহী হয়ে পেজে দেওয়া বিদেশি মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন।

পরে প্রতারক চক্রের এক সদস্য ভুক্তভোগীকে যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানে চাকরির অফার লেটার পাঠায়। চাকরি দেওয়ার কথা বলে চক্রটি বাংলাদেশি কয়েকটি ব্যাংক হিসাব ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) নম্বরে টাকা পাঠাতে বলে। ভুক্তভোগী ২০২৫ সালের ২ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে মোট ৩ লাখ ৮৩ হাজার ৮১০ টাকা পাঠান।

পরবর্তীতে চক্রটি আরও টাকা দাবি করলে ভুক্তভোগী তা দিতে অস্বীকৃতি জানান। এরপর তাকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। একপর্যায়ে অফার লেটারসহ চাকরির পুরো বিষয়টি ভুয়া বুঝতে পেরে যোগাযোগের চেষ্টা করলে অভিযুক্তরা তাকে মোবাইল নম্বর থেকে ব্লক করে দেয়।

এ ঘটনায় ভুক্তভোগী চলতি বছরের ১০ জুন তেজগাঁও থানায় মামলা করেন। মামলাটি প্রথমে তেজগাঁও থানা পুলিশ তদন্ত করলেও পরে ভুক্তভোগীর আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় তদন্তের দায়িত্ব সিআইডির কাছে হস্তান্তর করা হয়।

সিআইডির পুলিশ সুপার ছুফি উল্লাহ আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার তানভির ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে তথ্য দিয়েছেন। এ ঘটনায় জড়িত চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে আইনগত কার্যক্রম চলছে।

Facebook Comments Box
See also  রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, ফিরেছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ ১৩ দিনেও উদ্ধার হয়নি, ভারতে পাচারের আশঙ্কা পরিবারের।

১

সৌদি আরব ও আমিরাত থেকে কেনা হবে ১৪ লাখ টন ক্রুড অয়েল

২

এমএফএস-বাংক হিসাবে অনলাইন জুয়ার টাকা পাচার, এজেন্টরা পান কমিশন

৩

পথশিশু ও ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডা. জাহিদ

৪

মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

৫

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

৬

বাদীপক্ষের সঙ্গে আপস হলেও এমপি নজরুলের জামিন নামঞ্জুর

৭

কুষ্টিয়ায় ৬ হ ত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন

৮

দুর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটি, প্রজ্ঞাপন জারি

৯

অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ, সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই

১০

নীলফামারীতে জেলা পুলিশের বর্ণাঢ্য মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত

১১

সুন্দরবন ঘেঁষে ২৪ রিসোর্ট ৩০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ

১২

ইসির সঙ্গে বৈঠকে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধি দল

১৩

শাপলা চত্বর হ ত্যাকাণ্ড মামলায় অভিযোগ গঠনের শুনানি ১ নভেম্বর

১৪

আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী আজ, সাত বছরেও বিচার শেষ না হওয়ায় পরিবারের ক্ষোভ

১৫

কোটি টাকার নকল ওষুধ জব্দ, প্রেসক্রাইব করা চিকিৎসকদের খুঁজছে ডিবি

১৬

শেখ হাসিনার দেশে ফেরা ও ডিসেম্বরের আইনশৃঙ্খলা নিয়ে যা বললেন ডিবিপ্রধান

১৭

হালদা থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ড-ওসির অভিযান

১৮

বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে নিতে নয়াদিল্লিতে মোদী-ত্রিবেদীর বৈঠক

১৯

বগাকে ধরতে গিয়ে চসিক কার্যালয়ে বাধার মুখে পুলিশ, ফিরলো খালি হাতে

২০