৭ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদি আরব ও আমিরাত থেকে কেনা হবে ১৪ লাখ টন ক্রুড অয়েল

ডেস্ক নিউজ

ইস্টার্ন রিফাইনারি পিএলসিতে (ইআরপিএলসি) প্রক্রিয়াকরণের জন্য ২০২৭ পঞ্জিকাবর্ষে সৌদি আরব ও আবুধাবি থেকে ১৪ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে ২০২৭ সালের জানুয়ারি-জুন সময়ে পরিশোধিত জ্বালানি তেল আমদানিতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের বিডিং সময় ৪২ দিন থেকে কমিয়ে ২১ দিন করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৭ পঞ্জিকাবর্ষের জন্য সৌদি আরবের আরামকো এবং আবুধাবির আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (এডনক) থেকে জি টু জি (গভর্নমেন্ট টু গভর্নমেন্ট) ভিত্তিতে ক্রুড অয়েল আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এ তেল আমদানি করবে।

জানা গেছে, বিপিসি জি টু জি ভিত্তিতে চুক্তির আওতায় সৌদি আরামকো ও এডনক থেকে ক্রুড অয়েল আমদানি করে ইস্টার্ন রিফাইনারিতে প্রক্রিয়াজাত করে থাকে। ইআরপিএলসির প্ল্যান্টটি দীর্ঘদিনের পুরোনো হওয়ায় এর প্রক্রিয়াকরণের জন্য ‘অ্যারাবিয়ান লাইট ক্রুড অয়েল’ এবং ‘মারবান ক্রুড অয়েল’ তুলনামূলকভাবে বেশি উপযোগী ও আর্থিকভাবে লাভজনক।

এছাড়া চাহিদা অনুযায়ী অন্য কোনো দেশ বা সরবরাহকারীর কাছ থেকে এসব ক্রুড অয়েল পাওয়ার নিশ্চয়তা নেই বলে বৈঠকে জানানো হয়। এ কারণে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন ও জনস্বার্থে সরকারি ক্রয় আইন (পিপিএ) ২০০৬-এর ৬৮(১) ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) ২০২৫-এর বিধি ১০৭(২) অনুযায়ী সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ক্রুড অয়েল আমদানির প্রস্তাব করা হয়।

প্রস্তাব অনুযায়ী, ২০২৭ পঞ্জিকাবর্ষে সৌদি আরবের সৌদি আরামকো ও আবুধাবির এডনক থেকে মোট ১৪ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানি করা হবে। এর অর্থায়নের উৎস হিসেবে আন্তর্জাতিক ইসলামিক বাণিজ্য অর্থায়ন সংস্থার (আইটিএফসি) ঋণের কথা উল্লেখ করা হয়েছে।

See also  রাওয়া বইমেলা শুরু ৮ অক্টোবর, থাকছে ৫৫ স্টল

এদিকে, ২০২৭ পঞ্জিকাবর্ষের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পরিশোধিত জ্বালানি তেল সরাসরি ক্রয় পদ্ধতির আওতায় জি টু জি প্রক্রিয়ায় ক্রয়ের নীতিগত অনুমোদনের জন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আরেকটি প্রস্তাবও কমিটিতে উপস্থাপন করা হয়। কমিটি প্রস্তাবটি নীতিগত অনুমোদনের জন্য সুপারিশ করেছে।

এছাড়া, ২০২৭ সালের জানুয়ারি-জুন সময়ে বিপিসির পরিশোধিত জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র প্রস্তুত ও দাখিলের সময়সীমা ৪২ দিনের পরিবর্তে ২১ দিন করার প্রস্তাবও অনুমোদন পেয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এ প্রস্তাবের বিষয়ে বলা হয়, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রে বিডিংয়ের সময় ৪২ দিনের পরিবর্তে ২১ দিন নির্ধারণ করা হলে প্রয়োজন অনুযায়ী দ্রুত পরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে। এ প্রস্তাবটিও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি নীতিগত অনুমোদনের জন্য সুপারিশ করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ ১৩ দিনেও উদ্ধার হয়নি, ভারতে পাচারের আশঙ্কা পরিবারের।

১

সৌদি আরব ও আমিরাত থেকে কেনা হবে ১৪ লাখ টন ক্রুড অয়েল

২

এমএফএস-বাংক হিসাবে অনলাইন জুয়ার টাকা পাচার, এজেন্টরা পান কমিশন

৩

পথশিশু ও ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডা. জাহিদ

৪

মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

৫

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

৬

বাদীপক্ষের সঙ্গে আপস হলেও এমপি নজরুলের জামিন নামঞ্জুর

৭

কুষ্টিয়ায় ৬ হ ত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন

৮

দুর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটি, প্রজ্ঞাপন জারি

৯

অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ, সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই

১০

নীলফামারীতে জেলা পুলিশের বর্ণাঢ্য মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত

১১

সুন্দরবন ঘেঁষে ২৪ রিসোর্ট ৩০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ

১২

ইসির সঙ্গে বৈঠকে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধি দল

১৩

শাপলা চত্বর হ ত্যাকাণ্ড মামলায় অভিযোগ গঠনের শুনানি ১ নভেম্বর

১৪

আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী আজ, সাত বছরেও বিচার শেষ না হওয়ায় পরিবারের ক্ষোভ

১৫

কোটি টাকার নকল ওষুধ জব্দ, প্রেসক্রাইব করা চিকিৎসকদের খুঁজছে ডিবি

১৬

শেখ হাসিনার দেশে ফেরা ও ডিসেম্বরের আইনশৃঙ্খলা নিয়ে যা বললেন ডিবিপ্রধান

১৭

হালদা থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ড-ওসির অভিযান

১৮

বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে নিতে নয়াদিল্লিতে মোদী-ত্রিবেদীর বৈঠক

১৯

বগাকে ধরতে গিয়ে চসিক কার্যালয়ে বাধার মুখে পুলিশ, ফিরলো খালি হাতে

২০