২৮ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদক কারবারিদের বিরুদ্ধে জোরদার অভিযানের আহ্বান কুসিক প্রশাসকের

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সাম্প্রতিক অভিযানে সাফল্যের জন্য জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমকে ধন্যবাদ জানিয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু। একই সঙ্গে কিশোর গ্যাংয়ের পাশাপাশি মাদকের বিরুদ্ধেও অভিযান আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন তিনি।

কুসিক প্রশাসক বলেন, কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে পুলিশের ধারাবাহিক অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত রাখার পাশাপাশি কিশোরদের অপরাধে জড়িয়ে পড়ার পেছনের কারণগুলোও চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, কিশোর গ্যাংয়ের সঙ্গে মাদকের সম্পৃক্ততা থাকলে বিষয়টি আরও উদ্বেগের। তাই কিশোর গ্যাংবিরোধী অভিযানের পাশাপাশি মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের বিরুদ্ধেও কঠোর অভিযান পরিচালনা করতে হবে। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

সম্প্রতি কুমিল্লা জেলা পুলিশ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব অভিযানে আটক ব্যক্তিদের যাচাই-বাছাই করা হচ্ছে এবং অপরাধের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কুসিক প্রশাসক বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে কিশোর গ্যাং নির্মূল করা সম্ভব নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি কিশোরদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

Facebook Comments Box
See also  ইসলামী ব্যাংকরে র্বোড সভা অনুষ্ঠতি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই

১

ইটের বদলে ব্লক ব্যবহারের লক্ষ্য অধরা, নতুন করে তৎপর সরকার

২

ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ১৩৬৬

৩

নাটোরে বাস ও ট্রাকের সংঘর্ষে ১২ জন নিহত

৪

কুমেক হাসপাতালে টয়লেটের সামনে রোগীর চিকিৎসা !

৫

কুমিল্লার নাঙ্গলকোটে কর্ণফুলী ট্রেনের ইঞ্জিন ও ৪বগি লাইনচ্যুত! তদন্ত কমিটি 

৬

রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার

৭

চীনা ব্যাংকের কার্যক্রম শুরুর সুযোগ তুলে ধরলো ইনভেস্ট বাংলাদেশ

৮

অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে চলতো ডিজে পার্টি, নারীসহ আটক ৮৪

৯

বন্ধ কল-কারখানা চালু করে কর্মসংস্থান বাড়াতে চাই: প্রধানমন্ত্রী

১০

দেবিদ্বারে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী হেলাল উদ্দিন সরকার

১১

রাশিয়ার যুদ্ধে নিহত কুমিল্লার সাগরের মরদেহ ফেরত চায় বাবা-মা

১২

চৌদ্দগ্রাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক সাদিয়া রেজওয়ানা তন্বী

১৩

টুপটুপ রিসোর্টে আগুনে ঢাবি শিক্ষার্থী নাফিজ ও তার পরিবারের ৬ জন নি হত

১৪

রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে: স্পিকার

১৫

দুর্গাপূজায় অপ্রয়োজনীয় আলোকসজ্জা-উচ্চ শব্দে মাইক নিষিদ্ধ করতে নির্দেশনা

১৬

সাড়ে চার ঘণ্টায় ১৩ জায়গা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী, আজিমপুরে অপরিচ্ছন্নতায় অসন্তোষ

১৭

নিয়মবহির্ভূত কর্মকাণ্ডও পরিচ্ছন্নতা অভিযানের আওতায় আসবে: কৃষিমন্ত্রী ইয়াছিন

১৮

পুরো পরিবারের ওমরাহ যাত্রার আনন্দ পরিণত হলো বিষাদে

১৯

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় জামায়াতের শোক

২০