সাব্বির হোসাইন
স্টাফ রিপোর্টার, কুমিল্লা
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে ৫ জনকে গ্রেপ্তার করে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলার নাল্লা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণপাড়া থানার এএসআই মো. নাছির উদ্দিন। এসময় সঙ্গে ছিলেন এএসআই লিংকন কুমার নাথ।
পুলিশ জানায়, মাদক সেবনের অপরাধে আটকৃত ৫ জনকে সামারি ট্রায়ালের মাধ্যমে প্রত্যেককে ৩০০ টাকা করে মোট ১,৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. রুবেল মিয়া (৩৮), মো. জামাল হোসেন (২৪), মো. খোকন মিয়া (৪০), মো. ইসমাইল (৩০), মো. আইয়ুব (৪০)
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফারুক হোসেন বলেন, “মাদক সেবন ও মাদক ব্যবসার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কাউকে ছাড় দেওয়া হবে না।”
মন্তব্য করুন