১১ জুলাই ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চৌদ্দগ্রামে ২৩০ পিস ইয়াবা ও বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে ২৩০ পিস ইয়াবা ও ২৩ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত কামাল হোসেন ভুঁইয়া উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা গ্রামের মো. আলী ভুঁইয়ার ছেলে।

চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক তারেক আকাশ শনিবার (১১ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় আমানগন্ডা গ্রামে কামাল হোসেন ভুঁইয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশের একটি দল। অভিযানকালে তার কাছ থেকে ২৩০ পিস ইয়াবা ও ২৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়।

এলাকার সচেতন মহলের অভিযোগ, দীর্ঘদিন ধরে কামাল ভুঁইয়া মাদক ব্যবসা করে আসছিলেন। এছাড়া মহাসড়কের পাশে নোয়াপাড়া এলাকার নতুন বাড়িতে নারীদের দিয়ে অনৈতিক কাজ ও অনলাইন জুয়া পরিচালনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, তার প্রভাবের কারণে সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে সাহস পেতো না।

চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক তারেক আকাশ বলেন, “মাদকসহ কামাল ভুঁইয়াকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

এদিকে মাদকসহ কামাল ভুঁইয়াকে গ্রেফতার করায় নোয়াপাড়া ও আমানগন্ডা গ্রামের সচেতন মহল পুলিশকে অভিনন্দন জানিয়েছেন।

Facebook Comments Box
See also  দাউদকান্দিতে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামি গ্রেফতার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন ভুক্তভোগীর

কালীর বাজার ইউপি চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন আলহাজ্ব ফয়েজ আহমেদ মুন্সী

কুমিল্লায় ২৪ ঘন্টায় মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৫৬

‘মেড ইন বাংলাদেশ’কে বিশ্ববাজারে নিয়ে যাওয়ার আহ্বান ঢাকার ডিসির

অভিযোগ থেকে দায়মুক্তি পেতে জামায়াত জোটে জোগ দেন আসিফ মাহমুদ: রাশেদ খান

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘একটি দল ধর্মের নামে রাজনীতি করে জান্নাতের টিকিট বিক্রি করে – রুহুল কবীর রিজভী’

কুমিল্লায় পূর্ব বিরোধের জেরে যুবলীগ নেতা’কে কুপিয়ে হত্যা

নবাব ফয়জুন্নেছাকে স্মরণ নিয়ে ইতিহাসের তথ্য যাচাইয়ের আহ্বান

কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, ছিনতাইকারী ১৪

১০

চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্ঠিত

১১

শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক

১২

বুড়িচংয়ে ‘মানবতা’ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

১৩

নিখোঁজ অটোচালকের গলিত মরদেহ উদ্ধার 

১৪

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

১৫

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

১৬

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

১৭

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

১৮

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

১৯

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

২০