১১ জুলাই ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্যবসার নামে কোটি কোটি টাকা আত্মসাৎতের অভিযোগে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা সৌমেন সাহা গ্রেফতার! দৃষ্টান্তমূলক শাস্তির দাবী ভুক্তভোগী পরিবারের

স্টাফ রিপোর্টার:
রাজধানীর গুলশান এলাকায় ‘ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ড লিমিটেড’ নামক প্রতিষ্ঠানে যৌথ ব্যবসায় বিনিয়োগের প্রতারণায় ১৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। শুক্রবার (৩ জুলাই) সকাল আনুমানিক ০৯:৩০ ঘটিকায় হাতিরঝিল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম- সৌমেন সাহা (৩৫)।


গুলশান থানা সূত্রে জানা যায়, ২০২০ সালে ধানমন্ডির মেট্রো শপিং মলে ভুক্তভোগী বিপ্লব চক্রবর্তী সাথে ব্যবসায়িক কারণে পরিচিত হয় অভিযুক্ত সৌমেন সাহার । করোনাকালীন সময়ে তাদের মধ্যে পারিবারিক সম্পর্ক ও বিশ্বাসের ভিত্তি গড়ে ওঠে। ২০২৩ সালের সৌমেন সাহা দুবাই থেকে স্বর্ণ ক্রয়ের কথা বলে ভুক্তভোগীর নিকট ৫০ লাখ টাকা হাওলাত নেন।

পরবর্তীতে গুলশানের পুলিশ প্লাজা কনকর্ড শপিং মলে ট্রাস্ট গোল্ড এন্ড ডায়ামন্ড লিঃনামে একটি নতুন দোকান চালুর প্রস্তাব দিয়ে বাদীকে ব্যবসায় পার্টনার বানানোর প্রতিশ্রুতি দিয়ে ৪ কোটি ৩০ লাখ টাকা নেন। এভাবে বিভিন্ন সময়ে পর্যায়ক্রমে নগদ টাকা ও চেকের মাধ্যমে সর্বমোট ১৪ কোটি ৩৮ লাখ টাকা হাতিয়ে নেয়।


বিনিয়োগের পর দীর্ঘদিন অতিবাহিত হলেও সৌমেন সাহা ব্যবসার কোনো লভ্যাংশ বা হিসাব না দিয়ে বিভিন্ন অজুহাতে টালবাহানা শুরু করে। সর্বশেষ ভুক্তভোগী পুনরায় হিসাব দাবি করলে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করেন। পরবর্তীতে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে গুলশান থানায় একটি মামলা রুজু করা হয়।

তথ্য প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে গুলশান থানা পুলিশের একটি টিম হাতিরঝিল থানা এলাকায় অভিযান পরিচালনা করে শুক্রবার (৩ জুলাই) সকাল আনুমানিক ০৯:৩০ ঘটিকায় সৌমেন সাহাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


ভুক্তভোগী তানিয়া জাহান নামে একজন নারী অভিযোগ করে বলেন, এই সৌমেন সাহার ব্যবসা বলতে কিছু ছিলো সে একটি দোকানের কর্মচারী ছিলেন। সেখান থেকে আমার সাথে তার পরিচয়। আমার সাথে ব্যবসায়ী পার্টনার হবে বলে আমার ব্যবসায় তাকে জায়গা করে দেই। বছর খানেক পাড় না হতেই সে আমার সাথে নয়ছয় শুরু করে। আমার ব্যবসা থেকে প্রতিমাসের আয়কৃত লাভ্যংশ আমাকে সঠিক ভাবে দেয় না। এই বিষয়ে তার সাথে আমার কথা কাটাকাটি হয়।

See also  চৌদ্দগ্রামে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন বার্ষিক উপলক্ষ্যে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

এই পর্যায়ে কিছুদিন পর সে আমাকে বলে আপনি চাইয়ে আপনার টাকা ফেরত নিতে পারেন। আমার ব্যবসা আমাকে বলে টাকা ফেরত নিতে । সে ততকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মী দিয়ে আমাকে এবং আমার পরিবারকে ভয়ভীতি দেখানো শুরু করে।

পরে সে আমার পুরো ব্যবসা তার দখলে নেয়। ব্যবসায়কি ভাবে আমার মাঠের অবস্থান ভালো ছিলো। আমার সাথে প্রতারণা করে সে আমাকে পথে বসিয়েছে। আমি পথে পথে ঘুরছি আমার সকল টাকা পয়সা সে আত্মসাৎ করেছে। তার দেওয়া দুইটি চেক আমার আছে আমি তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি। এই প্রতারক সৌমেন সাহা এবং তার পিতার দৃষ্টিন্তমূলক শাস্তির দাবী করছে।

জানাযায়, গ্রেফতারকৃত সৌমেন সাহা পলাতক ফ্যাসিস্ট সরকারের দোসর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর ‘ঘনিষ্ঠ সহচর’। সে নিজেকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা ও যশোর ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি প্রার্থী দাবী করে ভিন্ন সময়ে চোরা চালানে নেতৃত্ব দিতেন। যার কারণে অবৈধ উপায়ে কোটি কোটি টাকার মালিক হয়েছেন।

স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নামে ফেষ্টুন, ব্যানার ও আওয়ামীলীগের পোষ্টার চাপিয়ে সে নিজেকে বড় নেতা হিসেবে জাহির করতেন।

জায়েজ করতেন সকল অপকর্মকে। ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের ফলাতকের পর এই নেতা বোল্ট পাল্টে বর্তমান ক্ষমতাশীন দলের বড় নেতাদের ম্যানেজ করতে মরিয়া। কোটি টাকা আত্মসাৎতের অভিযোগে শেষ রক্ষা পেলোনা এই পতারক সৌমেন সাহা। ফ্যাসিস্টের দোসর এই পতারক সৌমেন সাহার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন ব্যবসায়ী ও সচেতন মহল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাব ফয়জুন্নেছাকে স্মরণ নিয়ে ইতিহাসের তথ্য যাচাইয়ের আহ্বান

কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, ছিনতাইকারী ১৪

চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্ঠিত

শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক

বুড়িচংয়ে ‘মানবতা’ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

নিখোঁজ অটোচালকের গলিত মরদেহ উদ্ধার 

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

১০

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

১১

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

১২

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

১৩

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

১৪

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

১৫

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

১৬

ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয়

১৭

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ

১৮

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

১৯

শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ফাঁসি চাইলেন ছাত্রদল নেতা টিপুর স্ত্রী

২০