১৫ অগাস্ট ২০২৬, ৩:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াতে হলে শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষায় গড়ে তুলতে হবে: ডেপুটি হাইকমিশনার ফজলে লোহানী

??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

বুড়িচং ( কুমিল্লা ) প্রতিনিধি
শিশুদের সঠিক ও যুগোপযোগী শিক্ষার মাধ্যমে গড়ে তোলাই আগামী দিনে বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়ানোর অন্যতম প্রধান উপায় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার ফজলে লোহানী বাবু।
তিনি বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে এবং দেশকে নেতৃত্ব দেওয়ার উপযোগী করে তুলতে শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও মানসম্মত করা জরুরি। একটি জাতির উন্নয়ন ও অগ্রগতি অনেকাংশেই তার শিক্ষাব্যবস্থার ওপর নির্ভরশীল।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও শংকুচাইল মডেল টেকনিক্যাল স্কুলের উদ্যোগে পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব বিষয়ক আলোচনা সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফজলে লোহানী বাবু বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। জীবনে স্বপ্ন পূরণের পথে নানা বাধা এলেও হতাশ না হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। একটি গাছের চারাকে যেমন যত্ন ও পরিচর্যার মাধ্যমে বড় করে তুলতে হয়, তেমনি শিশুদেরও ভালোবাসা, যত্ন ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। তাই শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেরেনিটির প্রধান সমন্বয়কারী ও শংকুচাইল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের চেয়ারম্যান সাংবাদিক মোবারক হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের অধ্যক্ষ কাউসার আলম।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিভিন্ন প্রজাতির পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়।
বিতরণ করা চারার মধ্যে ছিল পেঁপে, পেয়ারা, জলপাই, সোনালু, কৃষ্ণচূড়া, বহেরা, আমলকি, আনার, নিম, এলাচিলেবু, বকুল, চালতা, অলবড়ই, কাঠবাদাম ও আতা গাছসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ।
অনুষ্ঠানে শিক্ষানুরাগী জামাল খান, আক্তার হোসেন, মুমিন খান, সাংবাদিক ও গীতিকবি আক্কাস আল মাহমুদ হৃদয়, সাংবাদিক আব্দুল্লাহ আল মারুফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখে পঞ্চম শ্রেণির ছাত্রী সাবিকুন নাহার রিক্তা ও তাফহিম রহমান আরমান।
এ সময় পছন্দের গাছের চারা পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। কেউ পেয়ারা, কেউ জলপাই, কেউ সোনালু কিংবা অলবড়ইয়ের চারা নিয়ে অভিভাবকদের সঙ্গে আনন্দে বাড়ি ফেরে।
অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দুর্ঘটনায় নিহত জজকোর্টের তরুণ আইনজীবী অ্যাডভোকেট সোহরাব হোসেন সোহাগের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মুফতি কাজী মনোয়ার হোসেন।
Facebook Comments Box
See also  টার্মিনালহীন গাইয়াপাড়া লঞ্চঘাট, ভোগান্তিতে যাত্রীরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে বগুড়া-৪ আসনের সংসদ সদস্যের সৌজন্য সাক্ষাৎ”

১

লন্ডনে পারিবারিক সফর শেষে দেশে ফিরলেন এমপি আলহাজ্ব মনিরুল হক চৌধুরী

২

মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

৩

বিরামপুরে চাকরির মেলায় ‘তরুণ-তরুণীদের সুপ্ত প্রতিভা বিকাশে জাগিয়ে তোলাই আমাদের বড় কাজ’: মন্ত্রী জাহিদ হোসেন

৪

সিরাজগঞ্জে বর্ণিল আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৫

জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৬

ভুল চিকিৎসা, জামালপুর দুই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা

৭

সিরাজগঞ্জের এনায়েতপুরে ঘুরতে এসে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

৮

বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার

৯

তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই

১০

ইটের বদলে ব্লক ব্যবহারের লক্ষ্য অধরা, নতুন করে তৎপর সরকার

১১

ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ১৩৬৬

১২

নাটোরে বাস ও ট্রাকের সংঘর্ষে ১২ জন নিহত

১৩

কুমেক হাসপাতালে টয়লেটের সামনে রোগীর চিকিৎসা !

১৪

কুমিল্লার নাঙ্গলকোটে কর্ণফুলী ট্রেনের ইঞ্জিন ও ৪বগি লাইনচ্যুত! তদন্ত কমিটি 

১৫

রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার

১৬

চীনা ব্যাংকের কার্যক্রম শুরুর সুযোগ তুলে ধরলো ইনভেস্ট বাংলাদেশ

১৭

অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে চলতো ডিজে পার্টি, নারীসহ আটক ৮৪

১৮

বন্ধ কল-কারখানা চালু করে কর্মসংস্থান বাড়াতে চাই: প্রধানমন্ত্রী

১৯

দেবিদ্বারে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী হেলাল উদ্দিন সরকার

২০