৬ সেপ্টেম্বর ২০২৬, ২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিরামপুরে ভোররাতে র‍্যাবের অভিযান, খাটের নিচে কুড়ালসদৃশ অস্ত্র—গ্রেপ্তার ১

মোঃ ইব্রাহীম মিঞা,দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে র‍্যাবের অভিযানে একটি দেশীয় তৈরি কুড়ালসদৃশ অস্ত্রসহ মোঃ হাসিনুর সরকার (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কাটলাহাট ইউনিয়নের খিয়ার মামুদপুর গ্রামে তার বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে The Arms Act, 1878-এর ১৯(এফ) ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্প সূত্রে জানা যায়, ভোরে পাটনচরা বাজার এলাকায় টহল ও চেকপোস্ট ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, খিয়ার মামুদপুর গ্রামের হাসিনুর সরকারের বাড়িতে অস্ত্রসহ কয়েকজন ব্যক্তি অবস্থান করছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

এরপর ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটে র‍্যাবের একটি দল হাসিনুর সরকারের বাড়িতে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি বাড়ির দরজা খুলে পালানোর চেষ্টা করেন। পরে র‌্যাব সদস্যরা তাকে আটক করেন।

র‍্যাবের দাবি, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হাসিনুর সরকারের দেওয়া তথ্য ও দেখানো অনুযায়ী তার শয়নকক্ষের কাঠের খাটের নিচ থেকে একটি দেশীয় তৈরি স্টিলের পাইপের হাতলযুক্ত দু-মুখো লোহার কুড়ালসদৃশ অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রটির দৈর্ঘ্য ২১ দশমিক ৫ ইঞ্চি, প্রস্থ ৭ দশমিক ৫ ইঞ্চি এবং ওজন ৬৮০ গ্রাম বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ সময় তার কাছ থেকে একটি পুরোনো কালো রঙের LAVA A3 Vibe বাটন মোবাইল ফোন ও একটি সিমকার্ডও উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে সন্তোষজনক কোনো উত্তর পাওয়া যায়নি। পরে ঘটনাস্থলে জব্দ তালিকা প্রস্তুত করে আলামত জব্দ করা হয়।

এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে বিরামপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার হাসিনুর সরকার ও জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

See also  দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২

র‍্যাব-১৩ জানিয়েছে, অস্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

১০

ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয়

১১

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ

১২

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

১৩

শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ফাঁসি চাইলেন ছাত্রদল নেতা টিপুর স্ত্রী

১৪

ইয়েমেনে ৩২টি বিমান হামলা সৌদি আরবের

১৫

দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার

১৬

মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট

১৭

ডেঙ্গুতে ১৩৭ মৃত্যু, প্রতিরোধে ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসের অভিযান

১৮

ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরা বেশি নির্যাতনের শিকার হয়েছে: রিজভী

১৯

চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

২০