২১ অগাস্ট ২০২৬, ২:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিরামপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বেলা ১১টার দিকে বিরামপুর-ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী জয়নগর-রতনপুর অরক্ষিত রেলগেটের প্রায় ৩০০ গজ উত্তরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেললাইনের ৩৫৫ নম্বর পিলারের ৭/৮ অংশের কাছে ৩০০ নম্বর ব্রিজের ওপর রাজশাহী থেকে চিলাহাটীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়।

খবর পেয়ে শুক্রবার বিকেলে পার্বতীপুর রেলওয়ে জিআরপি থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

হাকিমপুর (হিলি) রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. তাজরুল ইসলাম জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় শনাক্ত করা সম্ভব না হলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দিনাজপুরে পাঠানো হবে।

পার্বতীপুর রেলওয়ে জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাখাওয়াত হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন।

পুলিশের পক্ষ থেকে নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। কেউ যদি নিখোঁজ স্বজনের সন্ধান না পেয়ে থাকেন, তাহলে নিকটস্থ রেলওয়ে পুলিশ ফাঁড়ি বা থানায় যোগাযোগ করে মরদেহটির পরিচয় শনাক্তে সহায়তা করতে পারেন।রেললাইনে অসতর্কভাবে চলাচল কিংবা রেললাইন পারাপার কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে—এই মর্মান্তিক ঘটনাটি তারই একটি দুঃখজনক উদাহরণ।

Facebook Comments Box
See also  দেবীদ্বারে মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

১০

ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয়

১১

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ

১২

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

১৩

শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ফাঁসি চাইলেন ছাত্রদল নেতা টিপুর স্ত্রী

১৪

ইয়েমেনে ৩২টি বিমান হামলা সৌদি আরবের

১৫

দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার

১৬

মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট

১৭

ডেঙ্গুতে ১৩৭ মৃত্যু, প্রতিরোধে ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসের অভিযান

১৮

ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরা বেশি নির্যাতনের শিকার হয়েছে: রিজভী

১৯

চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

২০