১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বর্তমান বিশ্ব ফুটবলে এমবাপ্পে এবং আমিই সেরা: ইয়ামাল

ডেস্ক নিউজ

ব্যালন ডি’অর নিয়ে নিজের অবস্থান বেশ স্পষ্টভাবেই জানালেন লামিনে ইয়ামাল। মাত্র ১৯ বছর বয়সেই ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারের লড়াইয়ে কিলিয়ান এমবাপ্পেকে নিজের সমকক্ষ মনে করছেন বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ড। সরাসরি লড়াইয়ের প্রসঙ্গ টেনে ইয়ামালের দাবি, পারফরম্যান্সের প্রায় সব দিকেই তিনি এমবাপ্পেকে ছাড়িয়ে গেছেন।

ব্যালন ডি’অর প্রসঙ্গে ইয়ামাল বলেন, পুরস্কারটি তিনি বিশ্বের সেরা খেলোয়াড়কেই দিতে চান। তবে সেই সেরা খেলোয়াড় কে, তা নিয়ে বিতর্ক থাকতেই পারে। তার মতে, এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড়ের তালিকায় তিনি ও এমবাপ্পে দুজনই রয়েছেন।

ইয়ামাল বলেন, ‘এমবাপ্পে ও আমি বিশ্বের সেরা, যারা আমাদের ম্যাচ দেখে, তারা সবাই এটা জানে। আমাদের মুখোমুখি লড়াই হয়েছে এবং সেখানে আমি তাকে সবকিছুতেই হারিয়েছি। সে অনেক গোল করেছে, আর এ কারণেই সে পিচিচি পুরস্কার জিতেছে।’

বিশ্বকাপ জয়ের ওপর ভিত্তি করে ব্যালন ডি’অর দেওয়ার ধারণাও নাকচ করে দিয়েছেন তরুণ এই তারকা। ইয়ামাল বলেন, একটি মাত্র টুর্নামেন্টের পারফরম্যান্স দেখে কাউকে এই পুরস্কার দেওয়া উচিত নয়। তবে কাকতালীয় বিষয় হলো, আমার দলও বিশ্বকাপ জিতেছে। এমনকি ইংল্যান্ডও যদি বিশ্বকাপ জিততো, তবুও আমি বলতাম বর্তমান বিশ্ব ফুটবলে এমবাপ্পে এবং আমিই সেরা।

Facebook Comments Box
See also  আইপিএল ইস্যুতে সালাউদ্দিনের প্রশ্নে যা বলেছেন মোস্তাফিজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙ্গাবালীতে সবজি গাছ কাটার জেরে সংঘর্ষ, আহত ১

সিরাজগঞ্জে ১১ দলীয় জোটের লং মার্চের পথসভায় জামায়াত আমির 

ভূল্লীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের দায়ে একজনের ১৫ দিন, দুজনের ২ দিনের কারাদণ্ড

ভূল্লীতে মাদক ব্যবসায় বাধা দেওয়ায়, এলাকাবাসীর ওপর হামলার অভিযোগ

৭ দফা দাবী আদায়ের লক্ষে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ

ভালো ফসলের আশায় কারাম গাছের বন্দনা, ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৃহৎ ধর্মীয় উৎসব

বর্তমান বিশ্ব ফুটবলে এমবাপ্পে এবং আমিই সেরা: ইয়ামাল

প্রতিদিন ১ কোটি ব্যারেলের বেশি তেল যাচ্ছে হরমুজ প্রণালি দিয়ে: হোয়াইট হাউস

সহকর্মীকে হ ত্যার পর পরিবারকে তার ফোন দিয়ে ‘ভালো আছি’ বার্তা দিয়েছিল খু নি দম্পতি

অপচয় রোধ করে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী

১০

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃ ত্যু

১১

তেজগাঁও মসজিদে গ্রেপ্তার ১২ জনের ৩ দিন রিমান্ড

১২

২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী

১৩

মশক নিধনে ঢাকা দক্ষিণের ৭৫ ওয়ার্ডে একযোগে অভিযান পরিচালনা

১৪

রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, সন্দেহজনক যানবাহনে নিবিড় তল্লাশি

১৫

নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার; মেলেনি মায়ের আইফোন

১৬

ইসলামি বইমেলায় বাড়ছে বইপ্রেমিদের আনাগোনা

১৭

ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ছেন পাভেল?

১৮

বেঁচে থাকলে ৫৫-তে পা রাখতেন ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহ

১৯

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের ভর্ৎসনা করলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা

২০