৮ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফ্যাসিস্ট যেন তৈরি না হয়, তাই ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান — ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :
বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রে যেন আর কোনো ফ্যাসিস্ট তৈরি না হয়, সে লক্ষ্যেই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া প্রয়োজন। রাষ্ট্রব্যবস্থায় জং ধরেছে উল্লেখ করে তিনি বলেন, এটি সংস্কারের মাধ্যমে ঠিক করতে হবে। আমরা সংস্কার চাই, পরিবর্তন চাই। এক ব্যক্তির শাসনের অবসান ঘটাতে এবং ফ্যাসিবাদ যেন আর জন্ম না নেয়, সে কারণেই আমরা ‘হ্যাঁ’ ভোট দেবো।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গোলীনবাবুর হাটে ও  উপজেলার নারগুন ইউনিয়নের কিসমত দৌলতপুর গ্রামে আয়োজিত নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন। নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
গণভোট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এই গণভোটের মূল প্রশ্ন একটাই—কে সংস্কার চায় আর কে চায় না। আর মাত্র তিন দিন পরই সিদ্ধান্ত হবে, দেশ আগের পথে চলবে নাকি নতুন পথে এগোবে। যারা চায় দেশ নতুনভাবে উন্নয়নের পথে অগ্রসর হোক, তারা ‘হ্যাঁ’ ভোট দেবেন, আর যারা পরিবর্তন চান না, তারা ‘না’ ভোট দেবেন।
তারেক রহমান সম্পর্কে তিনি বলেন, তারেক রহমান ঠাকুরগাঁওয়ের জনসভায় এসে প্রতিপক্ষের সমালোচনা করেননি; বরং তিনি জনগণের সামনে নিজের পরিকল্পনা ও ভবিষ্যৎ ভাবনার কথা তুলে ধরেছেন। আমাদের নেতা তারেক রহমান তরুণ, উদ্যমী ও আধুনিক চিন্তাধারার মানুষ। পুরোনো রাজনীতির বদলে আমরা নতুন নেতৃত্বকে সমর্থন করি।
নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আপনাদের ভোটের মাধ্যমে আমি ঠাকুরগাঁওয়ের জন্য কাজ করতে চাই। আমরা নির্বাচিত হলে প্রথম দেড় বছরের মধ্যে এক কোটি বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। ৫০ লাখ মায়ের জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে। কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে, যার মাধ্যমে তারা ন্যায্যমূল্যে সার, বীজ ও সেচসুবিধা পাবেন।
সংখ্যালঘু জনগোষ্ঠীর উদ্দেশে তিনি বলেন, “হিন্দু-মুসলমান বেধেছি জোট, ধানের শীষে দেব ভোট”—এই স্লোগান শুধু কথার কথা নয়। আপনারা সংখ্যালঘু নন, আপনারা এই দেশের নাগরিক। সাহস রাখুন, আমি আপনাদের পাশে আছি।
পথসভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
See also  রাঙ্গাবালীতে পানিতে ডুবে শিশুর ট্র্যাজিক মৃত্যু'

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

”জনগণের অধিকার আদায় ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার মূল লক্ষ্য” — চেয়ারম্যান প্রার্থী মোঃ মনির হোছাইন

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন ভুক্তভোগীর

কালীর বাজার ইউপি চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন আলহাজ্ব ফয়েজ আহমেদ মুন্সী

কুমিল্লায় ২৪ ঘন্টায় মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৫৬

‘মেড ইন বাংলাদেশ’কে বিশ্ববাজারে নিয়ে যাওয়ার আহ্বান ঢাকার ডিসির

অভিযোগ থেকে দায়মুক্তি পেতে জামায়াত জোটে জোগ দেন আসিফ মাহমুদ: রাশেদ খান

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘একটি দল ধর্মের নামে রাজনীতি করে জান্নাতের টিকিট বিক্রি করে – রুহুল কবীর রিজভী’

কুমিল্লায় পূর্ব বিরোধের জেরে যুবলীগ নেতা’কে কুপিয়ে হত্যা

নবাব ফয়জুন্নেছাকে স্মরণ নিয়ে ইতিহাসের তথ্য যাচাইয়ের আহ্বান

১০

কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, ছিনতাইকারী ১৪

১১

চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্ঠিত

১২

শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক

১৩

বুড়িচংয়ে ‘মানবতা’ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

১৪

নিখোঁজ অটোচালকের গলিত মরদেহ উদ্ধার 

১৫

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

১৬

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

১৭

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

১৮

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

১৯

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

২০