৬ ফেব্রুয়ারী ২০২৬, ৯:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ধানের শীষকে ভোট দিবে : কামরুল হুদা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কামরুল হুদা বলেছেন, ‘জামায়াত দেশকে আফগানিস্তানের মতো একটি তালেবান রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা গণতন্ত্র, মুক্তচিন্তা ও নারীর অধিকারকে ধ্বংস করে একটি উগ্রবাদী শাসনব্যবস্থা কায়েমের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা কর্মজীবী মহিলাদের নিয়ে বাজে মন্তব্য করেছে। তাদের স্বভাব এখনো পরির্বতন হয়নি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের মিরশ্বানী বাজার সংলগ্ন মাঠে ধানের শীষের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কামরুল হুদা বলেন, ‘১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় জামায়াতে ইসলামী শান্তি কমিটির নামে নারীদের চুলে ধরে পাকিস্তানির হাতে তুলে দিয়েছে। এখন তাদের দলের প্রধান সাদা দাড়ি, টুপি পরে নারীদের অসম্মান করেছে। সারা দেশে নারীরা তাদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে তাদেরকে প্রত্যাখ্যান করেছে।

তিনি আরো বলেন, ‘জিয়াউর রহমান কৃষি, শিল্প ও রপ্তানিমুখী অর্থনীতির যে ভিত্তি তিনি স্থাপন করেছিলেন, তার সুফলেই বাংলাদেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। তবে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার আজ হুমকির মুখে পড়েছে। জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই একটি গণতান্ত্রিক, স্বনির্ভর ও জনগণের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ধানের শীষে ভোট দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রীর নির্বাচন করতে হবে।’

কালিকাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মীর আহম্মেদ মজুমদারের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবদুল্লাহ চৌধুরী পাশা, উপজেলা বিএনপির সহ-সভাপতি ওয়াহিদুল রহমান মজুমদার মুক্ত, শাহাবুদ্দিন ফরায়েজি লাট্টু, শাহ-আলম, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন জুয়েল, উপদেষ্টা ফজলুর রহমান কাসেম, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ডা. আনোয়ার হোসেন, খোন্দকার আল-আমিন খোকন প্রমুখ।

Facebook Comments Box
See also  গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৌদ্দগ্রামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

নীলফামারীতে বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 

পানি সম্পর্কিত কুরআনের আয়াত

রাফিয়াত নাসির কথা, এক উজ্জ্বল নক্ষত্র!

মাননীয় প্রধানমন্ত্রী  তারেক রহমানের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী  জাকারিয়া তাহের সুমন এর সৌজন্য সাক্ষাৎ

 শার্শা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন

সিরাজগঞ্জ রোডে হয় গরু ডাকাতি, মাংস যায় রাজধানীর সুপার শপে

মেয়েদের পড়াশোনা ডিগ্রি বা স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: চাঁদপুরে প্রধানমন্ত্রী

কুমিল্লায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগতম ও শুভেচ্ছা জানালেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল

১০

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা বিনিময় করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু

১১

চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদাকে ‘পরম স্নেহে’ কাছে ঢাকলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১২

কুমিল্লাকে বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করা হবে- প্রধানমন্ত্রী

১৩

জামালপুর সদরে প্রায় ‌দেড় শতাধিক ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপি গ্রুপের মতবিনিময় সভা 

১৪

একবছরে ৫০ লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে : লাকসামে প্রধানমন্ত্রী

১৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. এম এম শরীফুল করিম

১৬

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে লাকসামে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৭

চৌদ্দগ্রামে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে নির্যাতনের অভিযোগ

১৮

বেড়িবাঁধ সংস্কারের আড়ালে রাঙ্গাবালীতে প্রায় ৫০০ গাছ উপড়ে ফেলার অভিযোগ

১৯

বেনাপোলে ধান্যখোলা এলাকায় বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে ২১৭ বোতল ভারতীয় ফেনসিডিল সহ আটক-২

২০