২৩ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে ভাড়াবাসা থেকে  এক গৃহবধূর মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি
জামালপুর শহরের পাঁচরাস্তা রেলক্রসিং সংলগ্ন এলাকায় ভাড়াবাসা থেকে ইসরাত জাহান নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৩ আগস্ট) সকালে পাঁচরাস্তা এলাকার একটি ভবনের পাঁচতলার ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানান, সকালে ওই ফ্ল্যাটের জানালা দিয়ে নিহতের দুই শিশু সন্তান চিৎকার করতে থাকে। বিষয়টি স্থানীয়রা বাড়ির মালিককে জানালে ত্রিপল নাইন-এ ফোন করা হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় দুই শিশুকে উদ্ধার করা হয়। পরে পাশের একটি কক্ষ থেকে তাদের মা ইসরাত জাহানের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশের ধারণা, গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহত ইসরাত জাহান ও তার স্বামী কাওসার আহমেদ শাওন প্রায় এক মাস ধরে ওই বাসায় ভাড়া থাকতেন। ঘটনার পর থেকেই স্বামী কাওসার আহমেদ শাওন পলাতক রয়েছেন।
এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশ।
Facebook Comments Box
See also  শ্বশুরকে ডাক্তার দেখাতে গিয়ে প্রাণ ঝরল পুত্রবধূর

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

১০

ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয়

১১

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ

১২

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

১৩

শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ফাঁসি চাইলেন ছাত্রদল নেতা টিপুর স্ত্রী

১৪

ইয়েমেনে ৩২টি বিমান হামলা সৌদি আরবের

১৫

দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার

১৬

মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট

১৭

ডেঙ্গুতে ১৩৭ মৃত্যু, প্রতিরোধে ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসের অভিযান

১৮

ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরা বেশি নির্যাতনের শিকার হয়েছে: রিজভী

১৯

চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

২০