২৭ এপ্রিল ২০২৬, ৫:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চৌদ্দগ্রামের নারী ও মাদক সংক্রান্ত দুই গ্রামের ঘটনা নিয়ে বিএনপির অপপ্রচারের প্রতিবাদ

Oplus_16908288

 

গত ২ এপ্রিল রাতে চৌদ্দগ্রাম উপজেলার মাসকরা গ্রামের একটি বাড়িতে নারী ও মাদক সংক্রান্ত ঘটনায় সোনাপুর ও পাশ্ববর্তী মাসকরা গ্রামবাসীর ২ এপ্রিল ও ৪ এপ্রিল দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় গ্রামের দোকান, বাড়িঘর ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষের লোকেরা। আহত হন নারী, পুরুষসহ উভয় গ্রামের ১০-১৫ জন। বিশেষ করে ৪ এপ্রিল বিকেলে প্রকাশ্যে ডলবা গ্রামের সন্ত্রাসী মোঃ রুবেল ও মোহাম্মদ রানার নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সশস্ত্র সন্ত্রাসী ও কিশোর গ্যাং নিয়ে মাসকরা গ্রামে লুটপাট, ভাংচুর করে। যা মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় উভয় গ্রামের ভুক্তভোগীরা বাদি হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে ৬ টি মামলা দায়ের করেছে। এরমধ্যে কয়েকজন গ্রেফতারও হয়েছে।
কিন্তু ঘটনার কয়েকদিন পর চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সেক্রেটারী ইঞ্জিনিয়ার শাহ আলমের নেতৃত্বে একটি টিম সোনাপুর গ্রামের ঘরবাড়ি পুড়ে যাওয়া ওই বাড়িতে গিয়ে অনুদান হিসেবে খাদ্য সামগ্রী দেয়। ওই সময় ‘ধানের শীষ প্রতীকে ভোট দেয়ায় বাড়িঘরে আগুন’ লাগানো হয়েছে মর্মে একটি ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে। যার সাথে সত্যতার বিন্দুমাত্র কোন সম্পর্ক নাই। প্রকৃতপক্ষে ঘটনাটি নারী ও মাদক সংক্রান্ত যা উভয় গ্রামসহ আশ-পাশের গ্রাম ও পুরো উপজেলার মানুষ জানে। কিন্তু বিএনপি রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করতে মিথ্যার আশ্রয় নেয়। এরই মধ্যে মঙ্গলবার(২৮ এপ্রিল) পুড়ে যাওয়া ঘর নতুন করে ভিত্তিপ্রস্তর স্থাপন করবে মর্মে উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা একটি নোটিশ প্রচার করে। মিথ্যায় ভরা নোটিশে উল্লেখ করা হয়, ‘ধানের শীষে ভোট দেয়ায় বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা’-শীর্ষ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। এ ভিডিও বিএনপির নেতাকর্মীরাই তৈরি করেছে। নারী ও মাদক সংক্রান্ত ঘটনা রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে বিএনপির মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদ জানাচ্ছি।
জামায়াত মনে করে, নারী ও মাদকের ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করে বিএনপি মাদক ও নারী সংক্রান্ত ঘটনাকে প্রশ্রয় দিচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

See also  টার্মিনালহীন গাইয়াপাড়া লঞ্চঘাট, ভোগান্তিতে যাত্রীরা

মুহাম্মদ মাহফুজুর রহমান
আমীর
বাংলাদেশ জামায়াতে ইসলামী
চৌদ্দগ্রাম উপজেলা

মুহাম্মদ বেলাল হোসাইন
সেক্রেটারী
বাংলাদেশ জামায়াতে ইসলামী
চৌদ্দগ্রাম উপজেলা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লন্ডনে পারিবারিক সফর শেষে দেশে ফিরলেন এমপি আলহাজ্ব মনিরুল হক চৌধুরী

১

মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

২

বিরামপুরে চাকরির মেলায় ‘তরুণ-তরুণীদের সুপ্ত প্রতিভা বিকাশে জাগিয়ে তোলাই আমাদের বড় কাজ’: মন্ত্রী জাহিদ হোসেন

৩

সিরাজগঞ্জে বর্ণিল আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৪

জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৫

ভুল চিকিৎসা, জামালপুর দুই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা

৬

সিরাজগঞ্জের এনায়েতপুরে ঘুরতে এসে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

৭

বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার

৮

তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই

৯

ইটের বদলে ব্লক ব্যবহারের লক্ষ্য অধরা, নতুন করে তৎপর সরকার

১০

ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ১৩৬৬

১১

নাটোরে বাস ও ট্রাকের সংঘর্ষে ১২ জন নিহত

১২

কুমেক হাসপাতালে টয়লেটের সামনে রোগীর চিকিৎসা !

১৩

কুমিল্লার নাঙ্গলকোটে কর্ণফুলী ট্রেনের ইঞ্জিন ও ৪বগি লাইনচ্যুত! তদন্ত কমিটি 

১৪

রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার

১৫

চীনা ব্যাংকের কার্যক্রম শুরুর সুযোগ তুলে ধরলো ইনভেস্ট বাংলাদেশ

১৬

অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে চলতো ডিজে পার্টি, নারীসহ আটক ৮৪

১৭

বন্ধ কল-কারখানা চালু করে কর্মসংস্থান বাড়াতে চাই: প্রধানমন্ত্রী

১৮

দেবিদ্বারে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী হেলাল উদ্দিন সরকার

১৯

রাশিয়ার যুদ্ধে নিহত কুমিল্লার সাগরের মরদেহ ফেরত চায় বাবা-মা

২০