সাব্বির হোসাইন
স্টাফ রিপোর্টার, কুমিল্লা
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বোনের ভাড়া বাসার বাথরুম থেকে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৫ জুলাই) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের উত্তর শশীদল পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জুনায়েদের বয়স (১৬) সে উপজেলার মাধবপুর ইউনিয়নের কান্দুঘর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত (১ জুলাই) সকালে জুনায়েদ তার বোনের ভাড়া বাসায় বেড়াতে আসে। রোববার দিবাগত রাতে দীর্ঘ সময় ধরে বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে আশপাশের লোকজনের সহায়তায় বাইরে থেকে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে বাথরুমে জুনায়েদকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার বোন ও স্থানীয়রা। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক হোসেন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায়, মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।”
মন্তব্য করুন