২৩ ফেব্রুয়ারী ২০২৬, ৫:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এখতিয়ারবহির্ভূত সড়ক ইজারা দিয়েছে কুমিল্লা জেলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা শহরের শাসনগাছা বাসটার্মিনাল ইজারার নামে এখতিয়ারবহির্ভূতভাবে সড়ক ও জনপদের সড়ক ইজারা দিয়ে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগ উঠেছে কুমিল্লা জেলা পরিষদের বিরুদ্ধে

ওই সড়কে জোর করে ব্যাটারীচালিতত অটোরিকশা থেকে ১০টাকা করে আদায় করা হচ্ছে। এতে সৃষ্টি হচ্ছে যানজট এবং অটোরিকশার ভাড়া বৃদ্ধির কারণে সাধারণ মানুষের যাতায়াত খরচ বেড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা।

এরই মধ্যে এ সংক্রান্ত একটি ভিডিও প্রতিবেদন কুমিল্লার কাগজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রচার হওয়ার পর বিষয়টি নজরে আসে কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানের। এ নিয়ে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য তিনি জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, প্রতিবছর কুমিল্লা জেলা পরিষদের অধীন শাসনগাছা বাস টার্মিনাল দরপত্রের মাধ্যমে ইজারা প্রদান করে জেলা পরিষদ। গত বছর ৩০ জুন থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত এক বছরের জন্য ৩৫ লাখ ৬৪ হাজার ৮৬৪ টাকায় শাসনগাছার মৃত রেশত আলীর মোঃ কামাল উদ্দিনকে চুক্তিপত্রের মাধ্যমে ইজারা প্রদান করা হয়।

ওই চুক্তি পত্রে কুমিল্লা আদর্শ সদর উপজেলার শাসন গাছায় জেলা পরিষদের মালিকানাধীন ভূমিতে অবস্থিত স্ট্যান্ডসমূহ থেকে চলাচলকারী বাস মিনিবাস থেকে প্রতি ট্রিপে ২০ টাকা/ ৩০ টাকা, সিএনজি চালিত অটোরিকশা থেকে ১৫ টাকা আদায়ের শর্ত দেওয়া হয়।

সেই সাথে বলা হয় টোল আদায়ের জন্য মেইন রোড এশিয়া কাউন্টার থেকে পশ্চিম দিকে ধর্মপুর রোডের মাথা হয়ে বুড়িচং রোডের মাথা পর্যন্ত এবং বুড়িচং রোডের মাথা হতে উত্তর দিকে ডাকবাংলো সড়কের মাথা পর্যন্ত চৌহদ্দী এলাকা হতে সিএনজি/ ব্যাটারিচালিত অটোরিকশাসহ সকল প্রকার যানবাহন থেকে টোল আদাল করতে পারবে।

জানা গেছে, জেলা পরিষদ যে সড়কগুলোর চৌহদ্দী নির্ধারণ করে দিয়েছে, সে সড়কগুলো জেলা পরিষদের অধীন নয়। এ সড়কগুলো সড়ক ও জনপথের। শুধুমাত্র বাসটার্মিনালের ভূমি জেলা পরিষদের।

See also  ঘোড়াঘাটের ইউএইচএফপিও ডা. সোলায়মান হোসেন মেহেদীকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি পদায়ন

ইজারা চুক্তিপত্রের এই চৌহদ্দীবলে ইজারাদার সড়ক ও জনপথের অধীন সড়ক থেকে জোরপূর্বক ছাপা রশিদের মাধ্যমে চাঁদা আদায় করে। শুধু তাই নয়, চৌহদ্দীর বাইরে গিয়ে শাসনগাছা রেলগেইট এলাকায় ৪/৫ জন জোরপূর্বক অটোরিকশা থামিয়ে ১০টাকা করে চাঁদা আদায় করে। এতে সৃষ্টি হয় যানজট; সেই সাথে এ সড়কে যাতায়াতকারী যাত্রীদের গুণতে হয় বাড়তি খরচ।

সূত্র জানায়, জেলা পরিষদ থেকে মৌখিকভাবে শুধুমাত্র বাসটার্মিনালের ভিতর থেকে টোল আদায় করতে বলা হলেও ইজারাদার লস হচ্ছে বলে সড়ক থেকে টোল আদায় করে।

এ ব্যাপারে জানতে চাইলে টার্মিনালটির ইজারাদার মোঃ কামাল হোসেন জানান, চুক্তিপত্রে প্রদত্ত চৌহদ্দী অনুযায়ী তিনি টোল তুলেন। চৌহদ্দীর বাইরে টোল আদায়কারী গিয়ে থাকলে ভুল করেছে।

জানা গেছে, প্রতিবারই আইনশৃঙ্খলাবাহিনী এ বিষয়ে ব্যবস্থা নিতে গেলে কৌশলে এই চৌহদ্দীর কথা বলা হয়। অথচ খতিয়ে দেখা হয় না যে, ওই সড়কে টোল আদায়ের জন্য ইজারা দেওয়ার ক্ষমতা কুমিল্লা জেলা পরিষদের আছে কি না?

অটোরিকশা চালক গাজীউল হক জানান, প্রতিদিনই একই সড়কে যাতায়াত করতে গিয়ে অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে। এতে ভাড়া বাড়ানোর চাপ তৈরি হচ্ছে, যার প্রভাব পড়ছে সাধারণ যাত্রীদের উপর।

এ বিষয়ে দ্রুত তদন্ত করে অবৈধ ইজারা বাতিল ও জেরপূর্বক টোল আদায় বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বিষয়টি নিয়ে জানতে চাইলে কুমিল্লা জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রাবেয়া আসফার সায়মা বলেন, এ বিষয়ে একটি প্রতিবেদন দেখে মাননীয় জেলা প্রশাসক আমাকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

জেলা পরিষদের পক্ষ থেকে বিস্তারিত জেনে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। পরবর্তীতে জেলা প্রশাসক স্যার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাব ফয়জুন্নেছাকে স্মরণ নিয়ে ইতিহাসের তথ্য যাচাইয়ের আহ্বান

কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, ছিনতাইকারী ১৪

চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্ঠিত

শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক

বুড়িচংয়ে ‘মানবতা’ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

নিখোঁজ অটোচালকের গলিত মরদেহ উদ্ধার 

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

১০

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

১১

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

১২

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

১৩

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

১৪

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

১৫

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

১৬

ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয়

১৭

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ

১৮

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

১৯

শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ফাঁসি চাইলেন ছাত্রদল নেতা টিপুর স্ত্রী

২০