৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আইপিএল ইস্যুতে সালাউদ্দিনের প্রশ্নে যা বলেছেন মোস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক

উগ্রবাদীদের হুমকির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। এরপর নিরাপত্তা ইস্যুতে বিশ্বকাপই খেলছে না বাংলাদেশ। যাকে নিয়ে পুরো ক্রিকেট দুনিয়া তোলপাড়, সেই মোস্তাফিজকে অবশ্য নির্লিপ্তই দেখা গেছে। এ নিয়ে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও প্রশ্ন করেছিলেন ফিজকে।

আগামীকাল পর্দা উঠছে বিসিবির অদম্য টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্টের। এর আগে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হন ধূমকেতু একাদশের প্রধান কোচ সালাউদ্দিন।

সেখানে মোস্তাফিজ ইস্যুতে তিনি বলেন ‘প্রশ্নটা আমি নিজেই মোস্তাফিজকে জিজ্ঞেস করেছিলাম যে, আসলে তুমি কী ফিল করছ। ও বলেছে, লেট ইট গো। যেটা চলে গেছে চলে গেছে।’

মোস্তাফিজের মতো এমন ধ্যানধারণা বা ব্যক্তিত্ব সবার হয় না বলে মনে করেন সালাউদ্দিন। তিনি বলেন, ‘সবাই তো আর মোস্তাফিজের মতো হতে পারবে না। এটা হলেই ওই প্লেয়ারের জন্য ভালো। যে জিনিস কন্ট্রোল করতে পারব না, কন্ট্রোল করতে চাইবও না। আপনার চাকরির ক্ষেত্রেও দেখুন, প্রমোশন দিবে কি দিবে না, এটা মনে রাখলে হবে না।’

এসব বিষয়ে মোস্তাফিজের কাছ থেকে বাকিদের শেখার আছে উল্লেখ করে সালাউদ্দিন বলেন, ‘মোস্তাফিজের কাছ থেকে এটা শেখার ভালো একটা জিনিস। এতগুলো টাকা বলেন, ও তো হতাশায় পড়তে পারতো। সে জানে এটা নিয়ন্ত্রণের কিছু নেই, তার হাতে নেই। আমি মোস্তাফিজের কাছ থেকে এই জিনিসটা শিখেছি, অন্যরাও হয়তো শিখবে।’

Facebook Comments Box
See also  ৮ বছর পর জিম্বাবুয়ে ওয়ানডে দলে ৪০ বছর বয়সী ক্রেমার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাবীকে নিয়ে পালালেন এনসিপি নেতা!

কুমিল্লায় অপ্রতিম হত্যা: আইফোন ছিনিয়ে নিতেই পিটিয়ে হত্যার দাবি পুলিশের – আটক ৪

৮ বছর পর জিম্বাবুয়ে ওয়ানডে দলে ৪০ বছর বয়সী ক্রেমার

নিজের ফাঁদেই আটকে ভারত, বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে মেলানো ভুল: শেখর গুপ্ত

রিয়াদের বিমানবন্দরে হা মলা, দায় স্বীকার হুতিদের

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে: পেন্টাগন

২৩ সেপ্টেম্বর ছুটি, তবে চাকরিজীবীদের জন্য নয়

জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব

আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মাত্র ৩১ মিলিমিটার বৃষ্টিতেই ডুবু ডুবু ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

১০

প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ

১১

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১২

লাকসামে যুবদলের ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

১৩

এমপি সিরাজের সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক, আলোচনায় স্থানীয় উন্নয়ন ও নির্বাচন

১৪

ককটেল বিস্ফোরণে জড়িতরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের, বলছে ডিবি

১৫

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভা, বিভিন্ন বিষয়ে আলোচনা

১৭

শেফালির সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে পাহাড়সম টার্গেট

১৮

মস্কোতে ইউক্রেনের ‘বড় ধরনের’ ড্রোন হামলা, নিহত ২

১৯

ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

২০