২১ সেপ্টেম্বর ২০২৬, ১:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাঙ্গাবালীতে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক সজল মৃধা গ্রেফতার

মোঃ আল আমিন খান রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সজল মৃধা (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে মামলা হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

সজল মৃধা উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের মো. বাবুল মৃধার ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর নানি বাদী হয়ে রাঙ্গাবালী থানায় মামলা করেছেন। ঘটনাটি উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামের।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সজল মৃধা বিভিন্ন সময় তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন বলে পরিবারের অভিযোগ।

এজাহারে বলা হয়, গত ১৭ সেপ্টেম্বর রাতে কিশোরীর বাড়িতে গিয়ে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন সজল মৃধা। পরদিন সকালে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। পরে কিশোরীর নানি বাদী হয়ে রাঙ্গাবালী থানায় মামলা করেন।

মামলার পর অভিযান চালিয়ে সজল মৃধাকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার দুপুরে তাকে রাঙ্গাবালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। সেগুলো পরীক্ষার পাশাপাশি ডিএনএ পরীক্ষা করা হবে।

Facebook Comments Box
See also  বেনাপোলে বিজিবি'র অভিযানে ১৩ লক্ষ ৯৫ হাজার ৫৬০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য আটক

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী স্টেশনে শিক্ষার্থীকে মারধরে সম্পৃক্ততা নেই আনসারের

১৯৯৩ সালে জাতিসংঘে গণতন্ত্র ও পানির অধিকার তুলে ধরেছিলেন খালেদা জিয়া

জাতিসংঘ অধিবেশন: প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী কারা?

প্রথম জাতিসংঘ ভাষণে আত্মনির্ভরতা ও দক্ষিণ এশীয় সহযোগিতার আহ্বান জানান জিয়াউর রহমান

দুপুরের মধ্যে ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

রাঙ্গাবালীতে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক সজল মৃধা গ্রেফতার

ভাবীকে নিয়ে পালালেন এনসিপি নেতা!

কুমিল্লায় অপ্রতিম হত্যা: আইফোন ছিনিয়ে নিতেই পিটিয়ে হত্যার দাবি পুলিশের – আটক ৪

১০

৮ বছর পর জিম্বাবুয়ে ওয়ানডে দলে ৪০ বছর বয়সী ক্রেমার

১১

নিজের ফাঁদেই আটকে ভারত, বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে মেলানো ভুল: শেখর গুপ্ত

১২

রিয়াদের বিমানবন্দরে হা মলা, দায় স্বীকার হুতিদের

১৩

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে: পেন্টাগন

১৪

২৩ সেপ্টেম্বর ছুটি, তবে চাকরিজীবীদের জন্য নয়

১৫

জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব

১৬

আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

মাত্র ৩১ মিলিমিটার বৃষ্টিতেই ডুবু ডুবু ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

১৮

প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ

১৯

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

২০