৮ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘মাননীয় মন্ত্রীর কাছ থেকে শুনি, তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে যায়’

ডেস্ক নিউজ

দেশে তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকটে জনজীবন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি শিল্প-কারখানার উৎপাদন ব্যাহত হওয়ায় জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী বিনয়ের সঙ্গে পরিস্থিতি স্বীকার করে দুঃখপ্রকাশ করলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বশীলদের বক্তব্য ও ব্যাখ্যায় সরাসরি অসন্তোষ জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সোমবার (৭ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ৬৮ বিধিতে উত্থাপিত জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনাকালে তিনি এই অসন্তোষ প্রকাশ করেন।

বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হওয়ার পর অধিবেশনের এক পর্যায়ে স্পিকারের আসনে বসেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আলোচ্য নোটিশের ওপর বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বিরোধী দলের সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন বক্তব্য উপস্থাপন করেন।

আলোচনা শেষে বিদ্যুৎমন্ত্রীর উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সাবমিসিভ ওয়েতে বিষয়টি একনলেজ করেন এবং দুঃখ প্রকাশ করেন, আনফরচুনেটলি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ বিষয়টিকে সেভাবে এড্রেস করেন না। প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেন, আর মাননীয় মন্ত্রীর কাছ থেকে শুনি তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে গেছে।’

তিনি আরও বলেন, জাতির সামনে প্রকৃত সত্য প্রকাশ ও পরিষ্কার রাখা ভালো। এ সময় দায়িত্বশীলদের প্রতি বিনয়ের সঙ্গে বিষয়টিকে সঠিকভাবে এড্রেস করার অনুরোধ জানান তিনি।

এর আগে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান তার উত্থাপিত নোটিশে জানান, দেশে তীব্র গ্যাস ও জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং শহর ও গ্রামে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং চলছে। নিরবচ্ছিন্ন বিদ্যুতের অভাবে শত শত শিল্প-কারখানা বন্ধ হয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ বেকার হচ্ছেন এবং এতে সার্বিক অর্থনীতি মারাত্মক বিপর্যয়ের মুখে পড়ছে। জাতীয় এই সংকট মোকাবিলায় সরকারের পদক্ষেপ নির্ধারণে সংসদে অবিলম্বে আলোচনার দাবি জানান তিনি। গত ২৭ আগস্ট দেওয়া এই নোটিশে বিরোধীদলীয় নেতার সঙ্গে আরও পাঁচজন সংসদ সদস্য যৌথভাবে সই করেন।

Facebook Comments Box
See also  নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূল্লী উপজেলায় বিয়ের সিদ্ধান্তে জটিলতায় পরদিন গাছে ঝুলল অর্নাসপড়ুয়া ছাত্রীর মরদেহ

১

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি স্কুলে কোচিং, ব্যবহার হচ্ছে বিদ্যুৎও

২

দুই ঘণ্টা পর মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিলো শ্রমিকরা

৩

ডিবি ও জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: শ্রমিক উস্কানিদাতা ও কিশোর গ্যাংসহ গ্রেপ্তার ৩৮৫

৪

সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

৫

এসআরবির নতুন ডিজি ফারুক, শিল্প পুলিশসহ গুরুত্বপূর্ণ বড় পদে রদবদল

৬

জামালপুরে মশক নিধন ও রোড লাইট স্থাপনে মেয়র পদপ্রার্থী সোহেল রানা খানের উদ্যোগ

৭

‘হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে’

৮

বৃহত্তর রংপুরকে যুক্ত করে হবে দ্বিতীয় যমুনা সেতু

৯

পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত

১০

সেবার মানোন্নয়নে অতিরিক্ত দায়িত্বে সোনালী ব্যাংকের কর্মকর্তারা

১১

কুমিল্লায় ভাড়া নিয়ে বিরোধ, অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা

১২

চৌদ্দগ্রামে মাওলানা ভাসানির ৫০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

কুমিল্লা প্রবাসী কেয়ার হাসপাতাল প্রকল্পের নামে  শত কোটি টাকা হাতিয়ে নেওয়া অভিযোগ – সাবেক ছাত্র নেতা ফখরুল ইসলাম মিঠুর 

১৪

অর্থপাচার ও অপরাধ দমনে হংকংয়ের সঙ্গে চুক্তি অনুমোদন মন্ত্রিসভায়

১৫

গাজীপুরে পুলিশের তিন মামলায় আসামি ৪ হাজার, গ্রেফতার ৩০

১৬

দেশে সরকার পরিবর্তন হলেও বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের সংস্কৃতি বন্ধ হয়নি -মো. নাহিদ ইসলাম

১৭

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ টাকা নির্ধারণ

১৮

বেনাপোলে প্রতারণা মামলার তালিকাভুক্ত দুই আসামি কে গ্রেপ্তার

১৯

জামালপুরে যুব দিবস উপলক্ষে বাল্যবিবাহ ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

২০