৩ নভেম্বর ২০২৬, ২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূল্লী উপজেলায় বিয়ের সিদ্ধান্তে জটিলতায় পরদিন গাছে ঝুলল অর্নাসপড়ুয়া ছাত্রীর মরদেহ

বেলাল হোসেন, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় বাড়ির পাশের একটি গাছে ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় আদুরী রানী (২১) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে ভূল্লী উপজেলার ১ নম্বর বড়গাঁও ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আরাজী কেশুরবাড়ী (আউতাই পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত আদুরী রানী ওই গ্রামের সূর্য সাহা ও ভারতী সাহার মেয়ে। তিনি ঠাকুরগাঁও সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিট থেকে ৭টার মধ্যে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির উত্তর-পূর্ব পাশে প্রায় ২৫ গজ দূরে আব্দুর রহমানের ধানক্ষেতের সীমানায় থাকা একটি সড়কজিগার গাছের ডালে নিজের ব্যবহৃত ওড়না দিয়ে ফাঁস দেন আদুরী। পরে সকালে তাঁর ছোট ভাই আশিক ঘুম থেকে উঠে বাড়ির পেছনে গিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তার চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে মরদেহ নিচে নামান।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, গত চার-পাঁচ বছর ধরে পার্শ্ববর্তী গ্রামের ক্ষিতীশ দেবনাথের ছেলে কিশোর দেবনাথের (২২) সঙ্গে আদুরীর প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি ছেলের পরিবারের সদস্যরা জানতে পেরে তাঁকে অন্যত্র বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।

এরই ধারাবাহিকতায় গত ২ নভেম্বর সন্ধ্যার পর বিয়ের উদ্দেশ্যে স্থানীয় ইউপি সদস্য মো. মনিরুজ্জামান মঞ্জুর সঙ্গে ওই তরুণ-তরুণী ঠাকুরগাঁও আদালতে এফিডেভিট করতে যান। তবে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তাঁরা ফিরে আসেন। এরপর রাতে আদুরী খাবার না খেয়ে অসুস্থতার কথা জানিয়ে ছোট দুই বোনের সঙ্গে ঘুমিয়ে পড়েন।

পরদিন সকালে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। প্রাথমিকভাবে প্রেমের সম্পর্ক ও বিয়ে নিয়ে পারিবারিক জটিলতাকে ঘটনার সম্ভাব্য প্রেক্ষাপট হিসেবে ধারণা করছেন স্বজন ও স্থানীয়রা। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তসাপেক্ষ।

See also  ইছামতী নদীর ওপর নতুন গার্ডার ব্রিজ উদ্বোধন, উপকৃত হবে হাজারো মানুষ

খবর পেয়ে ভূল্লী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ চলমান।।।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

১

চৌদ্দগ্রামে সরকারি সড়ক কেটে মাটি বিক্রির অভিযোগ, ড্রাম ট্রাকসহ আটক ৩

২

অনলাইনে ফি-চার্জ আদায়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সাথে সোনালী ব্যাংকের সমঝোতা স্মারক

৩

মুরাদনগরে ইলিশ মাছবোঝাই পিকআপ ডাকাতি, ১৯মামলার আসামী ডাকাত সর্দার ইদ্রিস গ্রেপ্তার

৪

কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজের পেছনের সড়কে ছিনতাইয়ে জড়িত ৪ জন আটক

৫

মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল সংবর্ধনায় সিক্ত ফেনী জেলা বিএনপির নেতৃবৃন্দ

৬

বেনাপোলে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে-বিজিবি

৭

কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ

৮

‘এসিল্যান্ডের নির্দেশেই ঘুষ নিয়েছি, তাকেও গ্রেপ্তার করুন’: সার্ভেয়ার আসাদুল

৯

ভূল্লী উপজেলায় বিয়ের সিদ্ধান্তে জটিলতায় পরদিন গাছে ঝুলল অর্নাসপড়ুয়া ছাত্রীর মরদেহ

১০

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি স্কুলে কোচিং, ব্যবহার হচ্ছে বিদ্যুৎও

১১

দুই ঘণ্টা পর মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিলো শ্রমিকরা

১২

ডিবি ও জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: শ্রমিক উস্কানিদাতা ও কিশোর গ্যাংসহ গ্রেপ্তার ৩৮৫

১৩

সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

১৪

এসআরবির নতুন ডিজি ফারুক, শিল্প পুলিশসহ গুরুত্বপূর্ণ বড় পদে রদবদল

১৫

জামালপুরে মশক নিধন ও রোড লাইট স্থাপনে মেয়র পদপ্রার্থী সোহেল রানা খানের উদ্যোগ

১৬

‘হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে’

১৭

বৃহত্তর রংপুরকে যুক্ত করে হবে দ্বিতীয় যমুনা সেতু

১৮

পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত

১৯

সেবার মানোন্নয়নে অতিরিক্ত দায়িত্বে সোনালী ব্যাংকের কর্মকর্তারা

২০