২০ জুলাই ২০২৬, ৩:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইছামতী নদীর ওপর নতুন গার্ডার ব্রিজ উদ্বোধন, উপকৃত হবে হাজারো মানুষ

মোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার
দিনাজপুরের খানসামা উপজেলার প্লানেরবাজার (RHD) হতে হাজিরহাট ভায়া বটতলী বাজার (বটতলী সাকোরপাড়া) সড়কের ইছামতী নদীর ওপর নির্মিত ৬০.০০ মিটার দীর্ঘ গার্ডার ব্রিজের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ জুলাই ২০২৬) প্রধান অতিথি হিসেবে ব্রিজটির উদ্বোধন করেন সরকার দলীয় হুইপ ও সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া, এমপি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), দিনাজপুর-এর বাস্তবায়নে এবং খানসামা উপজেলা এলজিইডির তত্ত্বাবধানে প্রায় ৩ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মিত হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশিত এ ব্রিজ চালু হওয়ায় এলাকার মানুষের যাতায়াত সহজ হবে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন ও আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার, খানসামা উপজেলা প্রকৌশলী মো. নুরুল ইসলাম, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল আলম তুহিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য সাইয়েদ আহমেদ সেলিম বুলবুল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম,জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা বিএনপির অন্যতম সদস্য শরিফুল ইসলাম প্রধান ৬ নাং গোয়ালডিহি ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটনসহ উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে এলাকাবাসী ব্রিজটি নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, নতুন এই গার্ডার ব্রিজের মাধ্যমে বছরের পর বছর ধরে চলাচলের ভোগান্তির অবসান হবে এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যসহ সার্বিক যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি সঞ্চার হবে।
Facebook Comments Box
See also  চৌদ্দগ্রাম পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহকারী অধ্যাপক মতিন সৈকত-কে নিয়ে তাঁর শিক্ষার্থীদের স্মৃতি রোমন্থন

ভবের বাজার

ব্রাহ্মণপাড়া সীমান্তে ১ নারী ও ৩ শিশুসহ ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করলো বিজিবি

কুমিল্লা চৌদ্দগ্রামে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

বিরামপুর সীমান্তে ৯ নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

মোবাইল ফোনে ডেকে মারধর যুবকের মৃত্যু

দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষককে বদলি

কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

১০

ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ: ইজিবাইকচালক নবীরুল হত্যা মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ

১১

খানসামায় অটোরিকশা-নসিমন সংঘর্ষ: চালক নিহত, আহত ৩

১২

দুধ দিয়ে গোসল করে আ.লীগ ছাড়ার ঘোষণা দেওয়া চেয়ারম্যানব, ইউপি সচিবকে পিটিয়ে আহত; ৩৮ জনের বিরুদ্ধে মামলা

১৩

দেবিদ্বারের ইউপি চেয়ারম্যান-সচিবের বিরুদ্ধে ৯ লাখ টাকায় জন্মসনদ জালিয়াতির বিস্ফোরক অভিযোগ

১৪

সংবাদের পরই উদ্যোগ: ইউএনওর নির্দেশনায় শুরু হলো ভেসে যাওয়া বাঁশের সাঁকোর পুনর্নির্মাণ কাজ

১৫

নোয়াগ্রাম ছোট নদীর জলে

১৬

লিবিয়ার টর্চার সেলে বন্দি কুমিল্লার ৬ যুবক, মুক্তিপণে দাবি দেড় কোটি টাকা

১৭

খানসামায় পরিষদ হলরুম সজ্জিতকরণ কাজের উদ্বোধন ও বাইসাইকেল, হুইলচেয়ার এবং চেক বিতরণ

১৮

ইছামতী নদীর ওপর নতুন গার্ডার ব্রিজ উদ্বোধন, উপকৃত হবে হাজারো মানুষ

১৯

ঘুষ বাণিজ্যসহ অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধান ‍হুরার বিরুদ্ধে 

২০