১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূল্লীতে মাদক ব্যবসায় বাধা দেওয়ায়, এলাকাবাসীর ওপর হামলার অভিযোগ

বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলার ২ নম্বর বালিয়া ইউনিয়নের কুমারপুর বশিরপাড়া গ্রামে মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে এলাকাবাসীর ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ফয়জুর রহমান (৭৫) নামে এক ব্যক্তি ভূল্লী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে অভিযুক্তরা হলেন—মুকুল (৪৫), রাব্বী (৪০), মো. অন্তর (৩০), মাজেদ (৩০), মাসুম (২৫) ও শহিদুল (৫৮)। তারা সবাই কুমারপুর (বশিরপাড়া) এলাকার বাসিন্দা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী ফয়জুর রহমানের দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছেন। স্থানীয়রা মাদক বিক্রিতে বাধা দেওয়ার পাশাপাশি বিষয়টি পুলিশকে জানালে অভিযুক্তরা তাদের ওপর ক্ষুব্ধ হন এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করতে থাকেন।

লিখিত অভিযোগে বলা হয়, গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল সাড়ে ৮টার দিকে মাদক বিক্রিতে বাধা দিলে অভিযুক্তরা ফয়জুর রহমানকে গালিগালাজ করেন। একপর্যায়ে তাকে কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করার অভিযোগ করা হয়েছে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ সময় অভিযুক্তরা লাঠি ও অন্যান্য দেশীয় অস্ত্র প্রদর্শন করে এলাকাবাসীকে ভয়ভীতি দেখানোর অভিযোগও উঠেছে।

ঘটনার পর স্থানীয় কয়েকজন বাসিন্দা একত্রিত হয়ে ভূল্লী থানায় যান এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগ করেন।
অভিযোগকারী ফয়জুর রহমান বলেন, এলাকায় মাদক বিক্রি বন্ধে স্থানীয়রা দীর্ঘদিন ধরে প্রতিবাদ করে আসছেন। এ ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ভূল্লী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে পুলিশের আইনগত পদক্ষেপ ও তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Facebook Comments Box
See also  সিরাজগঞ্জের শাহজাদপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪ চারজন গ্রেফতার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাবীকে নিয়ে পালালেন এনসিপি নেতা!

কুমিল্লায় অপ্রতিম হত্যা: আইফোন ছিনিয়ে নিতেই পিটিয়ে হত্যার দাবি পুলিশের – আটক ৪

৮ বছর পর জিম্বাবুয়ে ওয়ানডে দলে ৪০ বছর বয়সী ক্রেমার

নিজের ফাঁদেই আটকে ভারত, বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে মেলানো ভুল: শেখর গুপ্ত

রিয়াদের বিমানবন্দরে হা মলা, দায় স্বীকার হুতিদের

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে: পেন্টাগন

২৩ সেপ্টেম্বর ছুটি, তবে চাকরিজীবীদের জন্য নয়

জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব

আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মাত্র ৩১ মিলিমিটার বৃষ্টিতেই ডুবু ডুবু ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

১০

প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ

১১

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১২

লাকসামে যুবদলের ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

১৩

এমপি সিরাজের সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক, আলোচনায় স্থানীয় উন্নয়ন ও নির্বাচন

১৪

ককটেল বিস্ফোরণে জড়িতরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের, বলছে ডিবি

১৫

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভা, বিভিন্ন বিষয়ে আলোচনা

১৭

শেফালির সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে পাহাড়সম টার্গেট

১৮

মস্কোতে ইউক্রেনের ‘বড় ধরনের’ ড্রোন হামলা, নিহত ২

১৯

ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

২০