১ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিরামপুরে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ

মোঃ রেজুয়ান কবির, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

সারাদেশে একযোগে এক লক্ষ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের বিরামপুরে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ৩টায় উপজেলা পরিষদ হলরুমে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফেনীর ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক অতি দরিদ্র পরিবারের নারীদের মাঝে ফ্যামিলি কার্ড, কৃষকদের মাঝে কৃষক কার্ড এবং মসজিদের ইমাম-মুয়াজ্জিন, খাদেম ও পুরোহিতদের মাঝে সম্মানী ভাতা বিতরণ কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রজেক্টরে সরাসরি সম্প্রচার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায়, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সভাপতি মিঞা মোঃ শফিকুল আলম মামুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং স্থানীয় কৃষকরা। উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায় জানান, প্রাথমিক পর্যায়ে খানপুর ইউনিয়নের রতনপুর কৃষি ব্লকের ২ হাজার ১৫১ জন কৃষককে কৃষক কার্ড দেওয়া হচ্ছে। এর মধ্যে নীতিমালা অনুযায়ী ১ হাজার ৮৫৪ জন ক্ষুদ্র, প্রান্তিক ও ভূমিহীন কৃষক কৃষি উপকরণ সহায়তা বাবদ ২ হাজার ৫০০ টাকা করে পাবেন। তিনি আরও জানান, পর্যায়ক্রমে উপজেলার সকল কৃষি ব্লকের কৃষকদের কৃষক কার্ডের আওতায় আনা হবে এবং সরকারের এই কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা ব্যাপকভাবে উপকৃত হবেন।

Facebook Comments Box
See also  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় মার্কশিট-প্রশংসাপত্র দিতে ‘প্রধান শিক্ষকের নির্দেশে’ ৫০০ টাকা নিচ্ছেন অফিস সহকারী

১

কুমিল্লায় এমপির সুপারিশেও সেবা না দেওয়ার অভিযোগে বিদ্যুৎ কর্মকর্তা বরখাস্ত

২

ঠাকুরগাঁও উপজেলায় কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

৩

বিরামপুরে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ

৪

বাঁশ কাটাকে কেন্দ্র করে চাচা-ভাতিজার হামলায় নিহত শফিকুল

৫

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম

৬

গুপ্ত দলটি সবসময় জনগণের স্বার্থবিরোধী কাজ করছে: প্রধানমন্ত্রী

৭

রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির

৮

বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী

৯

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

১০

পদত্যাগপত্রে যা লিখেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

১১

“সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বা অঙ্গহানি কোনো অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়”-মনিরুল হক চৌধুরী এমপি

১২

আগারগাঁওয়ে খেলতে গিয়ে প্রাইভেটকারের ধাক্কায় শিশুর মৃ ত্যু

১৩

রাউজানে গো লাগুলিতে ১২ পুলিশ আহত, অস্ত্রসহ স ন্ত্রাসী গ্রেফতার

১৪

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৫

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব

১৬

দক্ষ জনশক্তি অভিবাসন ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চান রাষ্ট্রপতি

১৭

স্বামী বাসায় ফিরে দরজা ভেঙে পেলেন স্ত্রীর ম রদেহ

১৮

এমপি মিষ্টির পদত্যাগের পর জামায়াত আমিরের ফেসবুক স্ট্যাটাস

১৯

সুপারিশের পরও বাদ পড়া ৪৬ জনের গেজেট আগামী সোমবার

২০